Bangla Serial

বউমার খুশি সহ্য হল না কূটনী শাশুড়ির! পারমিতার নতুন জীবনে বি’ষ ঢালল হৈমন্তী!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা অভিষেক বসু (Devyani Mondal) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন তাক লাগিয়ে দিয়েছে সকলে। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই মন জয় করে নিয়েছে দর্শকদের।

তবে বর্তমানে ফুলকি রোহিত নয়, ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে পারমিতা আর অংশু। অবশেষে শত ঝড় ঝাপটা পেরিয়ে দিদির বিয়ে দিতে সক্ষম হয়েছে ফুলকি। জেঠিমনি ও রিকির কোন বুদ্ধিই খাটেনি ফুলকির সামনে। তবে বউমার নিয়ে এখনও মেনে নিতে পারেননি শাশুড়ি মা। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন হৈমন্তী।\

জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, ফুলকি, ফুলকি আজকের পর্ব, ফুলকি আজকের পর্ব ১৫ আগষ্ট, দিব্যানি মন্ডল, অভিষেক বসু, শার্লি মোদক, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki, Phulki Today Episode, Phulki Today Episode 15 August, Devyani Mondal, Abhishek Bose, sharly modak

ফুলকির আজকের পর্ব ৩ সেপ্টেম্বর (Phulki Today Episode 3 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পারমিতার ও অংশুর বাসররাতে নাচানাচি করেছে সবাই মিলে। পুলিশের পোশাক পড়ে দুর্দান্ত পারফরমেন্স করে ফুলকি, রোহিত সহ সকলে। যা দেখে ভীষণ খুশি হয় পারমিতা আর অংশু। তারপরই ঘুমিয়ে পড়ে সবাই। পারমিতাকে বিশ্রাম করতে বলে অংশু। তখনই অংশুর সঙ্গে কথা বলতে শুরু করে পারমিতা।

অংশু পারমিতাকে জানায় সে অনেক আগেই থেকেই পারমিতাকে ভালোবাসত, বিয়ে করতে চেয়েছিল। তবে সেই স্বপ্নটা যে সত্যি হবে অংশু সেটা কল্পনাও করতে পারেনি। এদিকে পারমিতা অংশুকে কথা বলতে দেখে ভীষণ খুশি হয় ফুলকি। সে রোহিতকে বলে অবশেষে সে দিদির বিয়েটা দিতে পারল। পরেরদিন সকাল হতেই ঘুম উঠে পড়ে সকলে। জেঠুমণি রোহিত, ফুলকিদের ডেকে কিছু টাকা ধরিয়ে দেয় তাদের হাতে। আর বলে অংশুর কোয়াটারটা সাজিয়ে দিতে।

আরও পড়ুন: বিদায়ের আগেই হৈমন্তীর কুকীর্তির কথা জেনে গেল পারো! ধারাবাহিকের আগামী পর্বে মহা ধামাকা!

পারমিতাকে কী বললেন হৈমন্তী?

জেঠুমণিকে তখন রোহিত বলে সে নিজের টাকায় সাজিয়ে দেবে কিন্তু তাতে রাজি হয়নি জেঠুমণি। ফলে শেষমেশ জেঠুমণির কথা রাখতেই সবটা সুন্দর করে সাজিয়ে দেয় ফুলকি, তমাল, পিয়ালরা। এদিকে সময় হয়ে যায় পারমিতার শ্বশুরবাড়ি যাওয়ার। কান্নায় ভেঙে পরে পারমিতা। বারবার খুঁজতে থাকে মাকে। যদিও পারমিতাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছে ফুলকি। কিন্তু তখনই চলে আসেন হৈমন্তী। তিনি বলেন এইভাবেই একদিন পারমিতা তার ছেলের বউ হয়ে এই বাড়িতে এসেছিল। হৈমন্তীর কথা শুনে আরও ভেঙে পরে পারমিতা। পারমিতার নতুন সংসার কি সুখের হতে দেবেন হৈমন্তী? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন