কফিনে শায়িত ছেলের মৃতদেহ, শ্রীমন্তী তা জড়িয়ে ভেঙে পড়েছে কান্নায়। স্টার জলসা (Star Jalsha) ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে আদৃতের ভাইয়েরা তাঁর মৃত দেহ নিয়ে বাড়ি ফিরে এসেছে। এইসব দৃশ্য দেখতে পারে দূর থেকে শুভ এবং জিজ্ঞাসা করে ‘মাটিতে বসে আছো কেন?’
এরপরেই সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করতে থাকে কোথায় তাঁর আদি? আর আদৃতের ব্যবহৃত জিনিসগুলো দেখিয়ে বলতে থাকে ‘এই তো আমার আদি’। এরপর কান্নায় ভেঙে পড়ে শুভ আর তখনই শুরু হয়ে যায় সন্তান প্রসবের ব্যথা। এত দুঃখর মাঝেও ভূমিষ্ঠ হল শুভ-আদৃতের সন্তান।

অন্যদিনে, আদৃতের দেহ পড়ানোর কাজ সম্পন্ন হল। ডাক্তার এসে শুভকে বলল ছেলে হয়েছে। কিছুদিন পর ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে শুভ। বাড়ির সবাই মিলে তাঁকে বরণ করে ঘরে তোলে। বরণ করে ছোট্টো কেশবকে।
আরও পড়ুনঃ আবার পালিয়ে গেল রুদ্র! রায় চৌধুরী বাড়িকে শেষ করতে ক্ষেপে উঠেছে সে! রুদ্ধশ্বাস ‘ফুলকি’র গল্পে আজকের পর্ব
এরপর একে একে সবাই কোলে নিয়ে ভালোবাসতে শুরু করে ছোট্টো কেশবকে। কিন্তু, সবার মাঝেও মনমরা আদৃত মা ও স্ত্রী। এরপর শুভ শ্রীমন্তীর ঘরে এসে বলে, ‘কেন নিজেকে ঘর বন্দি করে রেখেছ? কেন নিজের ভেতর সবটা চেপে রেখেছ?’
আদৃতের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে শুভ। আবারও তাঁর শাশুড়ির কাছে কান্নায় ভেঙে পড়েছে সে। আগামী পর্বে দেখা যাবে, শুভ কেশবকে কোলে নিয়ে আদিকে দেওয়া কথা রাখবে।
