Bangla Serial

সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াই, জি বাংলার কাছে হার মানলো জলসা!

প্রতি সপ্তাহের মত, এই সপ্তাহের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে হাতে এসে গেল বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) চূড়ান্ত রিপোর্ট কার্ড। আর সেই ফলাফল অনুযায়ী জ্যাস সান্যালের বৃহস্পতি একেবারে তুঙ্গে। ফের বেঙ্গল টপার জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ৮.৮ পয়েন্ট নিয়ে চলতি সপ্তাহে টিআরপি (trp) তালিকার শীর্ষে উঠে এল জগদ্ধাত্রী।

উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ ধরেই সৃজন পর্ণার কেমিস্ট্রিকে দশ গোল দিয়ে বেঙ্গল টপার হচ্ছে জ্যাস-স্বয়ম্ভু কামাল। এই সপ্তাহে দ্বিতীয় স্থানাধিকারী ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২ । ভালোবাসার সৃজন-পর্ণার লাভ স্টোরি হিট। ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে টিআরপি-এর টপ তিনের ৩ তালিকার শেষে অর্থাৎ তৃতীয় হয়েছে ফুলকি। চলতি সপ্তাহে সংগ্রহ ।

আরো পড়ুন: শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! সামনেই শেষ সপ্রচার! নিজেই জানালেন ধারাবাহিকের নায়ক!

প্রথম তিনের তালিকার পর এবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে কোন ধারাবাহিক? ৭.৯ নম্বর সহযোগে চার নম্বর স্থানটি ছিনিয়ে নিল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গীতা এলএলবি’। পঞ্চমে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে ‘। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬।

দেখে নিন সেরা ১০ টিআরপি তালিকা:

প্রথম: জগদ্ধাত্রী (৮.৮)

দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)

তৃতীয়: ফুলকি (৮.১)

চতুর্থ: গীতা এলএলবি (৭.৯)

পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৭.৬)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন