জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে সবেমাত্র কেটেছে কুম্ভ মেলার পর্ব। আর এর মধ্যেই শুরু হয়ে গেছে দোল উৎসব। চারিদিকে চলছে নানা রংয়ের খেলা। এমনকি, এই রঙের উৎসবের জন্যই আয়োজন করা হয়েছে হোলি পার্টি।
এই পার্টিতে এসে হাজির হয়েছে ‘নিম ফুলের মধু’র পর্ণা থেকে শুরু করে ‘তুই আমার হিরো’র আরশি এবং আরও অনেকে। নাচানাচি, গান, বাজনা মিলিয়ে জমজমাট দোলের এই বিশেষ পার্টি। পার্টিতে এসেই ফুলকি, আরশি আর পর্ণা একেবারে প্রশংসায় পঞ্চমুখ রায়ান এবং পারুলের।

বর্তমানে এই সিরিয়ালে দেখা যাচ্ছে পর্ব জুড়ে চলছে দোল খেলা আর তার সঙ্গে নানান ধরনের গেম। তবে, দোল খেলা হবে আর ভাং হবে না তা কী কখনো হতে পারে? একেবারেই না। তাই পার্টির সঙ্গে চলছে দেদার ভাং খাওয়া। শিরিন, পারুল, রায়ান এবং তার বন্ধুরা সবাই ভাং খেয়েছে।
আরও পড়ুনঃ আয়ানের চোখে ভেসে উঠল অচেনা এক মুখ ! আবার হবে তো দেখা আদৃত-শুভর? কী হতে চলেছে ‘গৃহপ্রবেশ’-এর আগামী পর্বে?
কিন্তু, এত আনন্দের মাঝেও সবার অলক্ষ্যে ঘটে গেলো এক সাংঘাতিক ঘটনা। নেশার ঘোরে পারুলকে এক ব্যাক্তি একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে সে গলায় ওড়না দিয়ে পারুলকে মেরে ফেলার চেষ্টা করে। এমন সময় পারুল রায়ান বলে চিৎকার করতে থাকে।
এই গল্পের আগামী পর্বে দেখা যাবে, রায়ান রুমের দরজা ভেঙে পারুলকে বাঁচায় এবং পারুলকে বুকে জড়িয়ে বলে ‘তুই ঠিক আছিস তো?’। এই দৃশ্য দেখে শিরিন। তবে, কি এবার পারুল-রায়ান একে অপরের মায়ার বাঁধনে জড়িয়ে কাছাকাছি আসবে কি?
