Bangla Serial

নতুন ধারাবাহিক আসার আগে সাময়িক বিরতি নাকি সন্তানের পরিকল্পনা করছে নীল-তৃণা জুটির? জল্পনার সরাসরি জবাব অভিনেত্রীর

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। ‘খোকাবাবু’ (Khokababu) ধারাবাহিকের হাত ধরে গ্ল্যামর দুনিয়ায় পা, তারপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘কলের বউ‘, ‘লাভ আজকাল বিয়ে’র মতো চর্চিত ধারাবাহিক। তৃনা যে ধারাবাহিকের নায়িকা হবেন, সেই ধারাবাহিক হিট।

সম্প্রতি শেষ হয়েছে তৃণার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিক। তাই আপাতত দিনকয়েকের ছুটিতে তৃণা। এই মুহূর্তে অভিনেত্রীর সময় কাটছে পরিবারের সঙ্গে। পাশাপাশি চলছে সিনেমা দেখা, বই পড়া, বেড়াতে যাওয়া। দীর্ঘদিনের বন্ধু নীলের সঙ্গে বিয়ে করে সুখী দাম্পত্য কাটছে দুজনের। মাঝে যদিও একবার নীল-তৃনার বিচ্ছেদে সরগরম হয়েছিল নেটদুনিয়া। তবে সে জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে সুখী ঘরকন্না করছেন যুগল।

বিয়ের পর থেকে অনবরত ঘনিষ্ঠ মহল থেকে আমজনতা কোন প্রশ্ন ছুঁড়ে দেন তৃনাকে?

বিয়ের এত বছর বাদে ঘনিষ্ঠ মহলে থেকে আম জনতার কাছে একটিই প্রশ্ন পান অভিনেত্রী। ভক্তমহলে একটিই প্রশ্নের উত্তর খুঁজছে সকলে। ‘কবে মা হচ্ছেন?’ বিয়ের পর থেকে বহুবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। অবশেষে দাম্পত্য, সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

‘কবে মা হচ্ছেন?’ প্রশ্নের উত্তরে কী বলছেন তৃনা?

হাসতে হাসতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি এক্ষেত্রে ভীষণ লাকি জানেন, পরিবারের কোনও সদস্যই আমাকে বা নীলকে সন্তান নেওয়ার জন্য বলেন না। অন্তত এখনও বলেননি। বিষয়টা ওঁরা আমাদের উপরই ছেড়ে দিয়েছেন। আর এখনই কী সন্তান নেব বলুন তো! আমি নিজেও তো খুব ছোট, আর নীল তো তার থেকেও ছোট। আমার পক্ষে দুজন সন্তানকে একসঙ্গে পালন করা তাই সম্ভব হবে না।’

প্রসঙ্গত, এই মুহূর্তে নীল-তৃনা দুজনেই কেরিয়ারে মন দিয়েছেন। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দায়ও জমিয়ে অভিনয় করছেন দুজন। ‘তিলোত্তমা’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি যশ-নুসরতের ছবি ‘সেন্টিমেন্টাল’-এ ‘বোকা সোডা’ আইটেম নম্বরে জমিয়ে পারফর্ম করেছেন দুজন। পছন্দের জুটিকে বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকমহল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন