Bangla Serial

সোমরাজের নয়া প্রেম থেকে অরুনিমা রবের প্রেমের গুঞ্জন নিয়ে অকপট আড্ডায় মন দিতে চাই সোমরাজ তিতির জুটি!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক মন দিতে চাই (Mon Dite Chai)। সদ্য ধারাবাহিকে কোল আলো করে এসেছে তিতির সোমরাজের সন্তান। ধারাবাহিকের গল্প অনুযায়ী, বাবা-মায়ের থেকে বেশি হিংসার শিকার হয়েছে তার সন্তান। সকলে এখন তাদের সন্তানের ক্ষতি করতে চাইছে। আর সন্তানকে আগলে রাখা সোমরাজ-তিতিরের অভিন্ন দায়িত্ব।

সম্প্রতি খোশ আড্ডায় মাতলেন পর্দার তিতির ও সোমরাজ, বাস্তবের অভিনেতা ঋত্বিক মুখার্জি ও অভিনেত্রী অরুণিমা হালদার। ধারাবাহিকের গল্পের ট্রাক, ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি গল্প করলেন যুগলবন্দি।

সন্তান আসা নিয়ে কী বলছেন তিতির ও সোমরাজ?

এই প্রথম ধারাবাহিকে আসল বাচ্চা নয়, পুতুল দিয়ে শুটিং হচ্ছে। অভিনেত্রীর কথায়, আমাদের মনে হয় শুটিং খুব সহজ একটা ব্যাপার। এসি রুমে মেকআপ করে, শট দিয়ে হয়ে গেল। কিন্তু আমরা জানি কতটা পরিশ্রমের প্রয়োজন হয়। এরকম পরিস্থিতিতে একটা বাচ্চা নিয়ে শুটিং করা বেশ চাপের। বাচ্চাটারই কষ্ট। আমিতো কোনোদিন চাইব না, আমার চেনাজানা কোনও বাচ্চা শুটিং করছে।

অপরদিকে, ঋত্বিকের কথায় তার নাকি খেয়ালই ছিল না এটা আসল বাচ্চা নয়। অরুণিমা তাঁর অভিনয় গুণে আনকোরা ভাবে ফুটিয়ে তুলেছেন বাচ্চাটিকেও। আড্ডার মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয় ঋত্বিককে। দিনকয়েক আগে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গী কে ছিলেন? নেটপাড়ায় গুঞ্জন তিনি নাকি সহকর্মী অরুণিমার সঙ্গে প্রেম করছেন?

আরও পড়ুনঃ প্রমাণ জোগাড় করতে এবার মাঠে নামলো ফুলকি, প্রমাণ লোপাট করতে গিয়ে ধরা পড়ল রুদ্র ঈশিতা!

অভিনেতার কথায়, আমি কটা প্রেম করেছি বলুন তো? প্রথমে অন্বেষা, অরুণিমা, শ্রীতমা… আর কে কে আছে?” মজার ছলে ঋত্বিক আরও বলেন, “আমার বোধহয় একটু প্রেমিকসুলভ চেহারা। তাই হয়ত লোকে ভাবে আমার সঙ্গে যাকে পর্দায় দেখা যায়, তার সঙ্গেই প্রেম করি।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন