প্রতি সপ্তাহেই ধারাবাহিকপ্রেমীরা অপেক্ষায় থাকেন টিআরপি (trp) তালিকার। এই টিআরপি ধরেই চ্যানেল সিদ্ধান্ত নেয় কোন ধারাবাহিকের আয়ু কতদিন। জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিকগুলির মধ্যে সর্বদাই জোরদার টক্কর চলে। কেউ একে হারিয়ে এগিয়ে যায় তো কেউ জনপ্রিয়তায় পিছিয়ে পড়ে। এই সপ্তাহের টিআরপি তালিকা নজরকাড়া। কারা এল প্রথম পাঁচে?
প্রথম থেকেই টিআরপিতে নজর কাড়ছিল রণজয়-শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সপ্তাহেও তেমনই ভালো ফল করেছে এই ধারাবাহিক। ৭.৫ নম্বর করে পাঁচ নম্বরে নাম তুলেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। এদিকে এই ধারাবাহিকটির সঙ্গেই টক্কর জুড়েছে স্টার জলসার ‘গীতা LLB’। মাত্র অল্প কিছু ব্যবধানে এগিয়ে চার নম্বরে জায়গা পেল এটি মেগা।
শ্যামলী আর গীতাকে টপকে তিন নম্বরে নাম তুলল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। বর্তমানে এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। ৮.৫-এর ফাটাফাটি স্কোর করে তিন নম্বরে নাম এল রোহিত-ফুলকির। ফুলকির সঙ্গে আবার ধারাবাহিক যুদ্ধে এগিয়ে গেল পর্ণা-সৃজন।
আরো পড়ুন:ময়ূরীর নাটক ধরে ফেলল মেঘ! মেঘকে আটকে রাখতে নতুন চাল চাললো ময়ূরী
সাপ্তাহিক রিপোর্ট কার্ডে ৮.৬ নম্বর তুলে দুই নম্বরে জায়গা করে নিল ‘নিম ফুলের মধু’। বর্তমানে এই ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পাচ্ছে। যার ফল দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। এবারের লিস্টে কিন্তু এগিয়ে এল ‘আলোর কোলে’ আর ‘জল থৈ থৈ ভালোবাসাও’। দুটি ধারাবাহিক পছন্দ করছেন দর্শকেরা।
তবে সবাইকে হারিয়ে এক নম্বর স্থানে উঠে বেঙ্গল টপারের শিরোপা জিতে নিল ‘জগদ্ধাত্রী’। কয়েক সপ্তাহ ধরে একাই রাজত্ব করছে এই ধারাবাহিক। এবারের টিআরপি তালিকায় স্টার জলসার ফল ভালো নয়, বরং জি বাংলার জয়জয়কার নজরে পড়ল।
