Bangla Serial

মিঠাইরানী প্রেমে পড়েছে! লুকিয়ে চলছে জমাটি প্রেম? কে সেই মনের মানুষ? ধোঁয়াশা পোস্টে বাড়ল গুঞ্জন

বাংলা টেলিভিশনের পর্দায় একটা সময় পর্যন্ত জমজমাট ধারাবাহিকের নাম ছিল মিঠাই (Mithai) । এই ধারাবাহিকটি দর্শকদের মনের মধ্যে এক বিশাল জায়গা করে ছিল। আর বিশেষ করে এই ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) । এই অভিনেত্রীকে দর্শকরা কার্যত অন্ধের মতো ভালোবাসেন।

দুষ্টু মিষ্টি চেহারার এই অভিনেত্রী খুবই অল্প সময়ের মধ্যে নিজের স্বভাবজাত অভিনয় দক্ষতার মধ্য দিয়ে দর্শকদের মন জিতে নিতে সক্ষম হয়েছিলেন। মিঠাই ধারাবাহিক শুরুর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিক তাকে তারকার খ্যাতি এনে দিয়েছে। বাংলা টেলিভিশনের সফল তারকা বলা হয় তাকে।

Soumitrisha Kundu: অপছন্দ জিম, ফাস্টফুডই পছন্দ 'মিঠাই' সৌমিতৃষার - Mithai  fame soumitrisha kundu not like going to gym she love to eat fastfood  television actress personal life soumitrisha debut in dev film

অসংখ্য অগুণিত অভিনেত্রীর ভক্ত সংখ্যা। তার ভক্ত সংখ্যা দেখলে রীতিমতো লজ্জায় পড়ে যেতে পারেন যেকোনও বড়সড় তারকা। এমনই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা তার। অভিনেত্রীর জীবনের খুঁটিনাটি সব দিকেই তীক্ষ্ণ, তীব্র নজর তার ভক্তদের। কি কাজ করছেন অভিনেত্রী? তার জীবনে কি নতুন কেউ এলো? কার সঙ্গে প্রেম করছেন তিনি? সব নিয়েই ভীষণ রকমের প্রশ্ন দর্শকদের।

যদিও পূর্ববর্তী সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন তার জীবনে নাকি বিশেষ কেউ নেই। কাজ‌ই নাকি তার প্রেম। আর সেই প্রেমেই মজে অভিনেত্রী। তা সত্যি কারেই কি অভিনেত্রীর মনে কেউ নেই? যা রটে তার কিছুই কি তাহলে ঘটে না? বিভিন্ন অভিনেতার সঙ্গে বিভিন্ন সময় নাম জড়িয়েছে অভিনেত্রী। আর এবার নিজেই নিজের প্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।

soumitrisha kundu personal mobile number

সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে অ্যানিমেটেড কারেক্টরের ছবির ক্যাপশনে অভিনেত্রী তুলে ধরলেন, ‘অরত আপনি পসনদিদা মরদ কে সাথ।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মেয়ে নিজের প্রিয় পুরুষের সঙ্গে রয়েছে। আর অভিনেত্রীর এই পোস্ট দেখেই বেড়েছে গুঞ্জন তাহলে কি গোপনে প্রেম করছেন সৌমীতৃষা? তিনিও কি নিজের প্রিয় পুরুষের সঙ্গেই রয়েছেন? যদিও বহু প্রশ্নেরই উত্তর মেলেনি এখনও।

 

Mithai Post

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।