Bangla Serial

দুর্গার ছদ্মবেশে এবারে মৈত্র বাড়িতে প্রবেশ করল জগদ্ধাত্রী! সঞ্জিত ব্যানার্জিকে ধরতে নতুন চাল জ্যাস সান্যালের!

বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে ধারাবাহিকের মূল নায়িকা হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর কন্যা দুর্গা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, ঋষভ মা-বাবাকে ফোন করে সমস্ত ঘটনার কথা জানায়। ঋষভের মা বাবা তো গুলি চলেছে শুনেই ভয় পেয়ে যায়। ভাবে হয়তো কোন গুন্ডা পরিবার, ক্রিমিনাল পরিবার। কিন্তু ঋষভ জানায় দুর্গার মা বাবা আসলে কে। এদিকে ঋষভের বাড়িতে সামনের গেট দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢুকেছে সঞ্জিত ব্যানার্জি। সেটা দেখে একটু অবাক হয় ঋষভের বাবা। আসলে ডিপার্টমেন্টের লোকজন ঋষভের বাড়ির বাইরে নজর রাখছে সবসময়।

বাড়িতে তো কৌশিকী, কৌশিকীর মা সকলেই জগদ্ধাত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এভাবে প্রাণের ভয়ে থাকলে জগদ্ধাত্রীর যেকোনো সময় আবার বিপদের মুখে পড়তে পারে। বৈদেহী মেহেন্দি সকলেই আবার জগদ্ধাত্রীকে নিয়ে কটাক্ষ করে। জানায় এগুলো সবই জগদ্ধাত্রীর পাপের ফল। তখনই প্রতিবাদ করে ওঠে কৌশিকীর মা। তিনি জানান জগদ্ধাত্রী যে কাজে ছিল সেই কাজটুকু মাত্র করেছে, নিজের দায়িত্ব পালন করেছে। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে ঋষভকে ফোন করে যদি জানতে চাওয়া হয় তাদের বাড়িতে কে কে আছে তাহলেই তো জানা যাবে আসল সত্যিটা।

তখনই জগদ্ধাত্রী ফোন করে দুর্গাকে, দুর্গা তখন ঋষভের বাইকে করে বাড়িতে আসছিল। জগদ্ধাত্রী দুর্গাকে বলে সে ঋষভের সাথে কথা বলতে চায়। জগদ্ধাত্রী ঋষভকে জানায় তারা খুব শীঘ্রই তাদের বাড়িতে কথা বলতে যাবে। তাই ঋষভদের বাড়িতে কে কে আছে সেটা জানাটা দরকার। তাদের জন্য উপহার নিয়ে যাবে জগদ্ধাত্রীরা। ঋষভ প্রথমে ভদ্রতার খাতিরে মানা করতে থাকে কিন্তু জগদ্ধাত্রী জোর করে। ঋষভ জানায় তার বাড়িতে মা বাবা এবং সে থাকে। জগদ্ধাত্রী ঘুরিয়ে প্রশ্ন করে আর কেউ থাকে কিনা। ঋষভ প্রথমে তার মামার কথা বলতে ভুলে গিয়েছিল কিন্তু তারপর এইসব জানায় তার বাড়িতে তার মামা রয়েছে। তখনই জগদ্ধাত্রী ঋষভকে জিজ্ঞাসা করে বসে ঋষভের মামার নাম সঞ্জিত ব্যানার্জি কিনা।

আরও পড়ুনঃ ঋষভের মামাই সঞ্জিত ব্যানার্জি! চরম সত্যের মুখোমুখি জগদ্ধাত্রী! মায়ের কারণে ভালোবাসার মানুষের থেকে আলাদা হয়ে গেল দুর্গা!

জগদ্ধাত্রীর মুখে সঞ্জিত ব্যানার্জির নাম শুনে প্রথমে একটু অবাক হয় ঋষভ। তার মামাকে জগদ্ধাত্রী কি করে চিনলো সেই প্রশ্ন করে বসে। জগদ্ধাত্রী কি বলে বুঝতে না পেরে জানায় দুর্গা তাকে বলেছে, কিন্তু ঋষভ তো দুর্গাকে তার মামার কথা বলেই নি। ঋষভের খটকা লাগে, জগদ্ধাত্রীর কথা শুনে। জগদ্ধাত্রী কোন ভাবে পরিস্থিতিটা সামাল দেয়। কিন্তু ঋষভ জানায় সঞ্জিত ব্যানার্জি তার মামা। জগদ্ধাত্রী সকলকে জানায় তার সন্দেহই ঠিক ছিল। পরের দিন জগদ্ধাত্রী দুর্গাকে জানায় এরপর জগদ্ধাত্রী ঋষভের বাড়িতে দুর্গা সেজে যাবে। সঞ্জিত ব্যানার্জি সেই বাড়িতে আছে কিনা সেটা জানতে হলে একমাত্র এটাই উপায়। কারণ সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে চেনে, দুর্গা যে সঞ্জিত ব্যানার্জিকে চেনে সেটা জানে না। তাই সামনে ধরা দিলেও দিতে পারে। মায়ের প্ল্যানে রাজি হয়ে যায় দুর্গা। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন