Bangla Serial

টগরের ফাঁদে আটকে মল্লার! পারুল কি পারবে পরিবারের সম্মান রক্ষা করতে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এখন একেবারে উত্তেজনার চরম পর্যায়ে। প্রতিদিনই গল্পে নতুন টুইস্ট আসছে আর দর্শকরা একটাও এপিসোড মিস করতে চাইছেন না। তাই সিরিয়ালটি টিআরপি তালিকাতেও ভালোই ফল করছে। গতকালের এপিসোডে যা দেখানো হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে চর্চা শুরু হয়ে গেছে।

ঘটনাটা দাঁড়িয়েছে এমন, পারুল কিছুতেই চায় না মল্লারের সঙ্গে টগরের বিয়ে হোক। কিন্তু টগর সরাসরি হুমকি দেয়, মল্লার যদি কথা না রাখে তবে তার মৃত্যুর দায় থাকবে পারুলের উপরও। বাধ্য হয়ে মল্লার রাজি হয় এবং টগর তাকে টেনে নিয়ে যায় বিয়ের মণ্ডপে। মালাবদল থেকে শুরু করে সাত পাক, সব রীতিই সম্পূর্ণ হয়। এই দৃশ্য দেখেই দর্শকরা রীতিমতো হতবাক।

অন্যদিকে পারুল ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ে। বাড়ির সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে, সেই ভাবনায় কুঁকড়ে যায় সে। রুক্মিণী আর বাকি পরিবার পারুলের পাশে দাঁড়ালেও, পারুলের মনে ভয়—রায়ান যদি ভুল বোঝে? কিন্তু রায়ান জানিয়ে দেয়, সে সব দেখেছে আর পারুলকে কোনো দোষ দেয়নি। বরং সে-ই প্রতিশ্রুতি দেয় যে দুজনে মিলে পরিবারের সবাইকে বোঝাবে। এই দৃশ্যে রায়ানের সমর্থন পেয়ে পারুলের চোখে জল এসে যায়।

পরের দিন সকালে মল্লার আর টগরকে স্বামী-স্ত্রীর বেশে দেখে বাড়ির সবাই হতভম্ব। মল্লারের মা স্পষ্ট জানিয়ে দেন, তিনি টগরকে ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। এমনকি ঝাঁটা হাতে বেরিয়েও পড়েন তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু টগর কি আর চুপ করে! সঙ্গে সঙ্গেই রাস্তার লোকজনকে ডেকে চিৎকার শুরু করে, বসুবাড়ির লোকেরা নাকি তার উপর নির্যাতন করছে। স্বাভাবিকভাবেই পথচলতি মানুষ টগরের কথা বিশ্বাস করে বাড়ির সবার সমালোচনা শুরু করে দেয়।

আরও পড়ুনঃ প্রথম পাঁচে ফিরে এলো ফুলকি! শীর্ষস্থানে বিরাজ করছে জলসা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে জি বাংলা! এক ঝলকে দেখে নিন আজকের টিআরপি তালিকা!

শেষমেশ পারুল এগিয়ে আসে। সবার সামনে বোনের হয়ে তীক্ষ্ণ জবাব দেয়। কিন্তু এখানেই শেষ নয়। টগর মল্লারকে সরাসরি হুমকি দেয়, যদি ফুলশয্যা না হয়, তবে সে এমন কাণ্ড ঘটাবে যাতে মল্লারের সর্বনাশ হয়ে যাবে। এখান থেকেই গল্পটা আরও জটিল পথে মোড় নিচ্ছে। এখন দেখার, টগরের এই চালাকি থেকে মল্লারকে বাঁচাতে পারুল কী নতুন পদক্ষেপ নেয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন