Tollywood

ইয়ানিনি চবিতি’ আদো আদো গলায় নাম প্র্যাকটিস, ছোট্ট ইয়ালিনির মিষ্টি কাণ্ডে মন জয় নেটিজেনদের

কাজের ব্যস্ততা যতোই থাকুক না কেন, বাড়ি ফিরলেই যেন অন্য মানুষ হয়ে যান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তখন আর অভিনেত্রী শুভশ্রী নন, কেবল মা। নিজের ফোন সাইলেন্ট করে দিয়ে সম্পূর্ণ সময়টা দেন দুই সন্তান ইউভান আর ইয়ালিনিকে। ইউভান এখন স্কুলে পড়াশোনায় ব্যস্ত হয়ে উঠছে। কিন্তু ইয়ালিনি এখনও খেলার দুনিয়াতেই মগ্ন। তবে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার প্রথম ধাপও শুরু হয়ে গেছে তার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী যে ভিডিও পোস্ট করেছেন, তাতেই মাতোয়ারা নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি সোফায় শুয়ে মায়ের সঙ্গে নিজের নাম প্র্যাকটিস করছে। শুভশ্রী জিজ্ঞেস করছেন, “হোয়াট ইজ ইয়োর নেম?” সঙ্গে সঙ্গে আদো আদো গলায় উত্তর দিচ্ছে সে, “ইয়ানিনি চবিতি।” মেয়ের মুখে এই মিষ্টি উত্তর শুনে হেসে ফেলেন শুভশ্রী। দর্শকরাও ভরিয়ে দেন ভালোবাসা আর আদরে।

যদিও নিজের নাম এখনও একটু এলোমেলো করেই বলছে ইয়ালিনি, কিন্তু দাদা আর বাবার নাম বেশ স্পষ্ট করেই উচ্চারণ করছে সে। পদবীটা এখনও আয়ত্তে আসেনি, আর বাড়ির ঠিকানা বলতেও অভ্যস্ত নয়। কিন্তু যেভাবে মা শুভশ্রী ধৈর্য ধরে ছোট্ট মেয়েকে শিখিয়ে যাচ্ছেন, তাতে খুব শিগগিরই সব কিছু আয়ত্তে নিয়ে ফেলবে ইয়ালিনি—এমনটাই আশা ভক্তদের।

টলিউডের তারকা সন্তানদের মধ্যে ইউভান আর ইয়ালিনি কিন্তু আলাদা করে জনপ্রিয়। মাঝেমধ্যেই তাদের ছোটখাটো দুষ্টুমি কিংবা খেলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কখনও ভাইবোনের সুপারহিরো সাজ, কখনও আবার মা-বাবার সঙ্গে বেড়াতে যাওয়া—সবকিছুই ভক্তদের কাছে সমান আকর্ষণীয়। শুভশ্রী আর রাজ যতটা সম্ভব কাজের ফাঁকে সময় বের করে দেন সন্তানদের জন্য।

আরও পড়ুনঃ বন্ধু সেজে জগদ্ধাত্রীর দিকে হাত বাড়ালো সঞ্জিত ব্যানার্জি! শত্রুর আসল চেহারা চিনতেই পারল না জগদ্ধাত্রী!

এদিকে শুভশ্রীর কর্মজীবনও সমান ব্যস্ততায় ভরপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বড় বাজেটের ছবি ‘ধূমকেতু’, যা ইতিমধ্যেই বক্স অফিসে চমৎকার সাড়া ফেলেছে। ছবির কাজ শেষ হতেই শুভশ্রী মুম্বই উড়ে যান একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। কিন্তু কাজের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে এমন ছোট্ট মুহূর্ত ভাগ করে নিয়ে আবারও প্রমাণ করলেন—মায়ের ভূমিকা তাঁর কাছে সবথেকে বড়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন