Entertainment

ভোটের লড়াইয়ে ফুলকিকে হারাতে ইন্দ্রর নতুন চাল, বোমা ফাটিয়ে ত্রস্ত রাজমহল

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন আরও এক নতুন মোড়ে। টিআরপি তালিকার প্রথম সারিতেই রয়েছে এই মেগা সিরিয়াল, আর দর্শকের টানটান উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। প্রতিদিনের কাহিনির নতুন বাঁক রাজমোহলের পরিবেশকে যেমন ওলটপালট করে দিচ্ছে, তেমনই দর্শকরাও অপেক্ষা করছেন পরের ঘটনার জন্য।

সাম্প্রতিক পর্বে দেখা গেল, ঈশিতার ঘরে হঠাৎ ঢুকে পড়ে ফুলকি। ঘর তন্নতন্ন করে খুঁজলেও কোনও প্রমাণ পায় না সে। শেষে ঈশিতাকে সাবধান করে চলে যায়। ঠিক তখনই ঘটে বিপত্তি। ঈশিতা বিছানায় শোওয়ার পর তার সারা শরীরে ভয়ঙ্কর চুলকানি শুরু হয়। বিচুটি পাতার কাণ্ড বলে ইন্দ্র, রুদ্ররা দৌড়ে আসে। ইন্দ্র তো প্রচণ্ড রেগে গিয়ে রাজমহলের পরিচারিকাদের উপর দোষ চাপাতে থাকে। কিন্তু তারা কিছুই জানত না। তখনই ফুলকি এসে সবাইকে রক্ষা করে এবং ইন্দ্রকে সঠিক পথে চলার কথা শোনায়।

এখানেই থেমে থাকেনি কাহিনি। ফুলকি জানায়, সে নিজে খাওয়ার টেবিলে যা দেখেছে তা মোটেই স্বাভাবিক নয়। অভিরূপের সঙ্গে ঈশিতার গোপন সম্পর্কের ইঙ্গিত দেয় ফুলকি। এই অভিযোগ শুনে হতভম্ব ঈশিতা ও রুদ্র। একরকম চাপে পড়েই তারা ফুলকিকে অপমান করে, এমনকি হাতে হাত তুলতেও এগিয়ে আসে। রাজকুমারীর আসনে বসে থাকা ফুলকি এই অপমান মানতে না পেরে সোজা মৃত্যুদণ্ড ঘোষণা করে তাদের বিরুদ্ধে।

এরপর শুরু হয় আসল নাটক। মাঝরাতে ঈশিতা ও অভিরূপকে অজ্ঞান করে নিয়ে যায় ফুলকি। সরাসরি ফাঁসির মঞ্চে বেঁধে ফেলে দুজনকে। ভয়ে জ্ঞান হারাবার উপক্রম তাদের। ফুলকি শেষ সুযোগ দিতে চাইলে ঈশিতা প্রতিশ্রুতি দেয়, আর কখনও ফুলকির জীবনে ঢুকে ঝামেলা করবে না। এই প্রতিশ্রুতির পরই ফুলকি তাদের রাজমহল থেকে বের করে দেয়। দর্শকের চোখ তখন টানটান উত্তেজনায় টেলিভিশনের পর্দায় আটকে।

আরও পড়ুনঃ বিয়ে করে সংসার করে শ্বশুর-শাশুড়ির সেবা করার সিদ্ধান্ত নিল দুর্গা! লাটে উঠলো কৌশিকীর কোম্পানি!

কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন অভিরূপ পুরো ঘটনাটি জানিয়ে দেয় ইন্দ্রকে। আর তখনই শুরু হয় নতুন ষড়যন্ত্র। ফুলকি যাতে ভোটে জিততে না পারে সেই কারণে রাজমহলের চারিদিকে বোমাবাজি শুরু করে ছোট রাজকুমার ইন্দ্র। ফুলকি দাঁড়িয়ে সব কিছু দেখলেও এখনই কোনও পদক্ষেপ নেয়নি। আগামী পর্বে কীভাবে এই বিপদ সামলাবে ফুলকি, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন