Bangla Serial

ঈশিতার প্রত্যাবর্তনে নতুন ঝড়! নিজের কবর নিজেই খুঁড়লো রুদ্র, ফুলকির জীবনে বাড়লো অশান্তি

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন পুরোপুরি জমে উঠেছে। প্রতিটি এপিসোডে টানটান উত্তেজনা, নতুন মোড় আর অপ্রত্যাশিত চমক দর্শকদের একটিও পর্ব মিস করতে দিচ্ছে না। শুরুর দিন থেকেই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, আর এখন তার জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনই টিআরপিতেও মিলছে তার প্রমাণ।

সাম্প্রতিক পর্বে দেখা গেল, এতদিন যাকে সবাই ভেবেছিল অভিরূপ, আসলে সে-ই রুদ্র। নিজের স্বার্থে সে লাবণ্যকে অপমানিত করার ষড়যন্ত্রও করেছিল। কিন্তু ফুলকির বুদ্ধিমত্তায় ধরা পড়ে যায় সবকিছু। পুলিশের হাতে গ্রেপ্তারও হয় রুদ্র। তবু এখানেই শেষ নয়। রাজচৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে সে ইন্দ্রর হাত ধরে ঢুকে পড়ে রাজমহলে। ইন্দ্র তাকে অতিথি হিসেবে স্থান দিতে চাইলেও, ফুলকি একেবারেই তা মেনে নিতে রাজি নয়। এমনকি অভিরূপের জন্য চা আনতে বললে ফুলকি রাগে সেই কাপ ছুঁড়ে ফেলে দেয়। ছোট রাজাকে পর্যন্ত ডেকে পাঠায়, যেন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়।

please check out Zee Bangla Phulki Today's Episode 23 August

কিন্তু ইন্দ্রর একগুঁয়েমি এখানেই থামেনি। অভিরূপ তাকে প্রতিশ্রুতি দেয় রাজনীতির ময়দানে আরও বড় সমর্থন এনে দেবে। আর সেই ফাঁদেই পা দেয় ইন্দ্র। অভিরূপ তাকে নিয়ে যায় এক নাইটক্লাবে, যেখানে পরিচয় করিয়ে দেয় রহস্যময় এক নারীর সঙ্গে। আর সেই নারী আর কেউ নয়, ফুলকির পুরনো শত্রু ঈশিতা!

রাতের খাবারের টেবিলে বিশেষ অতিথি হিসেবে রাজমহলে হাজির হয় ঈশিতা। তাকে দেখে সবাই হতবাক। কীভাবে ছোট রাজকুমার তাকে চিনল বা নিয়ে এল, তা কেউই বুঝতে পারছে না। কিন্তু ফিরে এসেই ঈশিতা নিজের পুরনো রূপে ধরা দেয়। সরাসরি ফুলকিকে চ্যালেঞ্জ করে বসে এবং আবারও নতুন ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা শুরু করে।

আরও পড়ুনঃ ঋষভকে বাড়ি থেকে তুলে আনার হুমকি দিলো দুর্গা! ঋষভের বাড়িতেই লুকিয়ে রয়েছে জগদ্ধাত্রীর মৃ’ত্যু ফাঁদ!

ফুলকি এবার আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে। বিশেষ করে ঈশিতা ও অভিরূপকে নিয়ে কিছু অস্বাভাবিক দৃশ্য তার চোখে পড়ে। অবশেষে এক রাতে সে চুপিসারে ঈশিতার ঘরে ঢুকে পড়ে খোঁজখবর নিতে। কী বেরিয়ে আসবে সেই ঘর থেকে? ঈশিতা কি আবার নতুন চক্রান্ত শুরু করবে? নাকি ফুলকি সব ফাঁস করে দেবে? এসব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের পরবর্তী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন