Bangla Serial

ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলল দুর্গা! জগদ্ধাত্রীর শত্রুই দুর্গার জীবনে ডেকে আনলো বড় বিপদ!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, কিন্তু ঋষভ তার মনের কথা জানাতেই দুর্গাকে ফোন করেছিল। আর ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ঋষভের মা। তিনি তো কিছুতেই দুর্গাকে পছন্দ করেন না। ছেলেকে জানিয়ে দেন দুর্গার সাথে যেন কোনরকম যোগাযোগ না রাখে ঋষভ। এটাও জানিয়ে দেয় তার বিয়ে ঠিক হয়ে গেছে তিনি যাকে বলবেন ঋষভকে তাকেই বিয়ে করতে হবে। এদিকে মেহেন্দি, উৎসব এবং বৈদেহি মিলে প্ল্যান করতে থাকে কিভাবে জগদ্ধাত্রীকে থামানো যায়। জগদ্ধাত্রী আসার পর থেকে উৎসবের এই অবস্থা। তাই জগদ্ধাত্রীকে যে করেই হোক আটকাতে হবে।

মেহেন্দি আর উৎসব মিলে প্ল্যান করে জগদ্ধাত্রীকে সরিয়ে ফেলতে হবে কারণ এখন চিত্রপরিচালক এবং টিটু, লিলিপুট মিলে তাকে মারার জন্য ফাঁদ পেতে রয়েছে। যেকোনো সময় তারা জগদ্ধাত্রীকে মারবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে উৎসব মেহেন্দি জগদ্ধাত্রীকে গুলি করবে তাহলে তাদের ওপর সন্দেহটা কোনোভাবেই আসবেনা। প্রথমে বৈদেহি এই প্ল্যানে কিছুতেই রাজি হতে চায় না। নিজের ছেলেকে বিপদে ফেলে এভাবে তিনি কিছুতেই এই কাজ। করতে না করেন। কিন্তু উৎসব মেহেন্দি বলে এটাই তাদের মোক্ষম সুযোগ।

আর ঠিক সেই সময় ঘরে ঢোকে দুর্গা। দুর্গা সাবধান করে দেয় মেহেন্দিকে। বৈদেহিকে অনেক কষ্টে দুর্গা ভালো করেছে। তাই মেহেন্দি যেন তার মন আর বিষিয়ে না দেয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। দুর্গা সঙ্গে সঙ্গে উৎসব এবং বৈদেহীকে অর্ডার করে যায় পরোটা বানানোর জন্য। দুর্গার এই অর্ডার মানতে মানতে তারা বিরক্ত হয়ে উঠেছে। এমনকি দুর্গা তাদের পার্টিতে যাওয়া বন্ধ করে দেয়। তাই প্রথমে বৈদেহি উৎসবদের প্ল্যানে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়।

আরও পড়ুনঃ শিরিনের সঙ্গে হাত মিলিয়ে পারুলকে বাড়ি ছাড়া করার পরিকল্পনা করল রায়ানের মা! শিরিনকে উচিত শিক্ষা দিল পারুল

অন্যদিকে দুর্গা এবং ঋষভের প্রেম জমে উঠেছে। দুর্গা ঋষভকে ভালোবাসার কথা জানালেও ঋষভও দুর্গাকে পছন্দ করছে। দুর্গার ফোনে ফোন সে তার মনের কথা জানাবে কিন্তু জগদ্ধাত্রী দুর্গার ফোন ধরে। আর কৌশিকী ঋষভের সাথে কথা শুনে বুঝতে পারে ঋষভ প্রেমে পড়েছি দুর্গার। কৌশিকী সেটা দুর্গাকে জানায়, এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন