Bangla Serial

তীরে এসে ডুবলো তরী! মন্ত্রীকে অপহরণের ছক কষে বিপদে রোহিত-ফুলকি

টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ এখন দারুণ উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকের মন জিতে নিয়েছে। শুধু নায়ক-নায়িকা নয়, এখানে প্রতিটি চরিত্রই দর্শকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক পর্বে দেখা গেছে, ফুলকি হঠাৎই সাহসী সিদ্ধান্ত নেয় মন্ত্রী মহাশয়কে অপহরণ করার। প্রথমে সবাই চমকে উঠলেও পরে তাকে সাহায্য করতে এগিয়ে আসে স্বাগতা। সে মন্ত্রীর যাবতীয় তথ্য ফুলকির হাতে তুলে দেয়। আর সেই সূত্র ধরেই এগোতে থাকে অপহরণের ছক।

পরিকল্পনা অনুযায়ী, কীর্তনের দলের ছদ্মবেশে ফুলকি, রোহিত এবং অন্যরা ঢুকে পড়ে মন্ত্রীর বাড়িতে। নাগার ভেতরে লুকিয়ে রাখা হয় ভোম্বল আর রানুকে। এদিকে, আদিত্য আর ধানু সিকিউরিটি গার্ডদের ব্যস্ত রাখতে সামনে গিয়ে ঝগড়া শুরু করে। সেই ফাঁকে ফুলকি গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।

অবশেষে সুযোগ বুঝে কীর্তনের আসর বসানো হয়। কীর্তন শেষে যখন সবাই বেরিয়ে যায়, তখনই ফুলকি আর রোহিত থেকে যায় ভেতরে। ঠিক সেই সময়েই মন্ত্রীকে অজ্ঞান করে অপহরণ করে বাইকে তোলে তারা। সবকিছুই যেন প্ল্যান মতো এগোতে থাকে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী কে ফোন করে সরাসরি খুনের হুমকি দিল গোপন শত্রু! জগদ্ধাত্রীর কাছে পৌঁছানোর আগেই শত্রুর মুখোমুখি হল জ্যাস স্যান্যাল!

কিন্তু সমস্যা বাঁধে বাড়ি থেকে বেরোনোর সময়। গেটের কাছে মন্ত্রীর লোকজন হঠাৎই বাধা দেয়। তাতে বোঝাই যাচ্ছে, এবার রোহিত-ফুলকির পথ মোটেও সহজ নয়। তারা কি সত্যিই পালাতে পারবে, নাকি শেষ মুহূর্তে ধরা পড়বে? দর্শককে সেই রহস্যের উত্তর দেবে আসন্ন পর্ব।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন