Bangla Serial

ড্রাগ মেশানো কফির রহস্য ফাঁস, তুর্যের আসল চেহারা সামনে আনল পারুল

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয় মেগা ধারাবাহিক পরিণীতা এবার নিয়ে এল চমকপ্রদ মোড়। গত পর্বে দেখা গেল, কফি পড়ে যাওয়ায় অস্বাভাবিক রাগে ফেটে পড়ে রায়ান। বন্ধুকে মারধর করার মতো পর্যায়ে পৌঁছে যায় সে। এই আচরণ দেখে পারুলের সন্দেহ হয়, তুর্যের বানানো কফিতে কিছু একটা গোলমাল আছে।

পারুলের ধারণা মেলে যখন ইউনিভার্সিটির এক প্রফেসরের সহায়তায় কফি পরীক্ষায় জানা যায়, তাতে ড্রাগ মেশানো হয়েছে। প্রিন্সিপালও খবর পেয়ে অবাক হয়ে যান এবং পুলিশে অভিযোগ করেন। তবে পারুল অনুরোধ করে, যেন রায়ান না জানতে পারে যে সে সাহায্য করেছে। কারণ রায়ান এখনো তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, আর সে চায় না রায়ানের প্রতিযোগিতার মানসিকতা নষ্ট হোক।

এদিকে, রায়ান যখন আবার কফি চাইতে যায়, তুর্য তা এনে দেয়। কিন্তু মল্লার বাধা দিয়ে কফি ফেলে দেয় এবং আসল ঘটনা প্রকাশ করে। প্রমাণ হাতে পেয়ে রায়ান ক্ষেপে ওঠে এবং তুর্যের মুখোমুখি হয়। কিন্তু তুর্য পালানোর সময় শ্রীতমার গলায় ছুরি ধরে সবাইকে ব্ল্যাকমেইল করে এবং সবার চোখের সামনে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ মরণ খেলায় মেতেছে রুদ্র, লাবণ্য-ফুলকি দ্বন্দ্ব গড়ালো নতুন মাত্রায়

শেষে, রায়ান ও পারুল মিলিয়ে নেয় সব ঘটনার সূত্র। এবার তারা নিশ্চিত, বসু পরিবারের আসল শত্রু তুর্যই। পরের পর্বে দেখা যাবে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে দাঁড়ায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন