Bangla Serial

নিজের মনের মানুষ খুঁজে পেলে দুর্গা, প্রেমে পড়েই করে বসলো বড় ভুল! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, কাঁকন এবং পৃথা মিলে ১৫ আগস্টের অনুষ্ঠানের জন্য গানের ক্লাসে যায়। দুর্গাও তাদের সাথে যাওয়ার বায়না ধরে। তাই মা বাবাকে বলে দুর্গা বেরিয়ে পড়ে পৃথাদের সাথে। সেখানে গিয়ে তো দুর্গা দেখে এলাহী আয়োজন। চারিদিকে গিটার, ড্রাম ইত্যাদি বাজছে। তার মধ্যে স্বাধীনতার গান প্র্যাকটিস করছে সকলে। কিন্তু এরকম পরিবেশে স্বাধীনতার মত একটা শান্ত সুন্দর অনুষ্ঠানের রিহার্সাল হচ্ছে দেখে, একটু অবাক হয় দুর্গা। কারণ দুর্গা অনাথ আশ্রমে হারমোনিয়াম বাজিয়ে সকলের সাথে মিলে শান্তশিষ্ট সুন্দর পরিবেশে প্র্যাকটিস করত।

এখানকার ছেলে মেয়েদের দেখে একটু অবাকই হয়। কারণ সে এসবের সাথে অভ্যস্ত নয়। পৃথা বলে বড়লোকের ছেলে মেয়েরা এখানে এসে এভাবেই গান প্র্যাকটিস করে। দুর্গার তো এখানে এসে একেবারে কান ঝালাপালা হয়ে যায়। এত আওয়াজ এত হইচই সে একেবারেই বরদাস্ত করতে পারে না। তাইজন্য পৃথাকেও বারবার সেখান থেকে চলে আসতে বলে। কিন্তু পৃথা এই সব দেখে অভ্যস্ত, তাই তার কোন অসুবিধা হয় না।তাই দুর্গাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে পৃথা চলে যায় গানের প্র্যাকটিস করতে। কিন্তু দুর্গার এখানে একেবারেই ভালো লাগছিল না।

সেজন্য দুর্গা বলেই ফেলে এভাবে গান প্রাকটিস কেন করছে তারা। আর ঠিক তখনই একজন অচেনা ছেলে গিটার নিয়ে এগিয়ে আসে এবং সুন্দর নরম সুরে ধনধান্যে পুষ্পে ভরা গানটি গায় সকলের মাঝে। আর সেই গান শুনে তো মুগ্ধ হয়ে যায় দুর্গা। একেবারে তার গান শুনেই প্রেমে পড়ে যায়। ছেলেটির গান হয়ে যাওয়ার পর দুর্গা সরাসরি তার কাছে যায় এবং নাম, ঠিকানা, মা বাবার নাম সব জিজ্ঞাসা করে। ছেলেটি তো অবাক হয়ে যায় দুর্গা কেন এই সমস্ত প্রশ্ন করছে তাকে সেটা ভেবেই। কিন্তু দুর্গা সমানে প্রশ্ন করে যায়। রাশি, গোত্র সবকিছু জানতে থাকে।

আরও পড়ুনঃ মায়ের শত্রুর প্রেমে পড়ল দুর্গা! নিজের অজান্তেই জগদ্ধাত্রীর বড় সর্বনাশ করে বসলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

আর সঙ্গে সঙ্গে কৌশিকীকে ফোন করে জানায় সে এখানে এসে একজনের প্রেমে পড়েছে। আর দুর্গার মুখের ভাষা তো জানাই আছে, তার ভাষা শুনে ছেলেটিও ঘাবড়ে যায়। কৌশিকী বারবার এরকম পাগলামি করতে না করে। কিন্তু দুর্গা তো কোন কথা শোনার মেয়েই নয়, তার নাকি প্রথম দেখাতে ছেলেটিকে ভালো লেগে গেছে। ছেলেটির নাম ঋষভ মৈত্র। মা বাবার নাম, বাড়ির ঠিকানা সবকিছু জেনে কৌশিকীকে জানায়। তারপরে ছেলেটিকে ফুল দিয়ে নিজের নাম্বার দিয়ে ফোন করতে বলে। এবারে দেখার অপেক্ষা এই ছেলের প্রেমে পড়ে নতুন করে কোন বিপদ দেখে আনলো কিনা দুর্গা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন