জি বাংলার (Zee Bangla) প্রতিটি ধারাবাহিকই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। তবে তার মধ্যে থেকেও যেই ধারাবাহিকটি (Bengali Serial) দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে দর্শকের মন জয় করছে তা হলো জগদ্ধাত্রী (Jagatdhaatri)। টিআরপি তালিকাতেও কখনো নিজের জায়গা প্রতিপক্ষকে ছেড়ে দেয়নি জগদ্ধাত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সব সময় নিজের জায়গা ধরে রেখেছে। তাইতো টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে জগদ্ধাত্রীর নাম রয়ে গিয়েছে দীর্ঘ ৩ বছর ধরে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, কৌশিকী মেনানকে সবসময় চারিদিকে নজর রাখতে বলছে। এদিকে দুর্গার প্ল্যান মত জগদ্ধাত্রী দুর্গা সেজেছে এবং দুর্গা জগদ্ধাত্রী সেজেছে। সময় মত শুরু হয় অনুষ্ঠান। উর্মিলা মুখার্জির গানের নাচে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের। তারপর একে একে জগদ্ধাত্রী, কৌশিকী সকলে নিজেদের বক্তব্য জানাতে স্টেজে ওঠে। আর ঠিক তখনই দুর্গা দেখতে পায় ব্যালকনি থেকে দাঁড়িয়ে কেউ তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছে।
আসলে অনুষ্ঠানে জগদ্ধাত্রী দুর্গা সেজে রয়েছে এবং দুর্গা তার মাকে রক্ষা করতে জগদ্ধাত্রী সেজে মঞ্চে উঠেছে। ঠিক সময় শত্রুকে চোখের সামনে দেখতে পেয়ে দুর্গা সবাইকে সাবধান করে দেয় আর দুর্গা নিজের হাতে বন্দুক তুলে গুলি চালায় গুন্ডাদের উপরে। তারপর সংগ্রহ ডিপার্টমেন্টের লোক চারিদিক থেকে সমস্ত গুন্ডাদের ঘিরে ধরে।
অনুষ্ঠান শেষে সবাই নিজের মতো বাড়িতে ফিরে আসে অনুষ্ঠানে যে এত বড় একটা বিপদ আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি আন্দাজ করেছিল এভাবে ভাবতে পারিনি এদিকে দুর্গা যে জগৎ থাকলে জেনেছিল সেটাও কেউ আন্দাজ করতে পারেনি। অনুষ্ঠান শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন না হলেও খুশি হয়েছে মেহেন্দি বেশ খুশি হয়েছে কিন্তু দুর্গা জানাই তারা তারা চেয়েও কোন অনুষ্ঠান নষ্ট করতে পারেনি কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উর্মিলা মুখার্জি ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ শিরিনের চাল উল্টে দিল পারুল! সবার সামনে ফাঁস মিথ্যের কেচ্ছা!
এদিকে ওই গুন্ডাদের ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে স্বয়ম্ভু। তাদের পেট থেকে কথা বার করার চেষ্টা করছে। কিন্তু কোনভাবেই তারা মুখ খুলছে না। জগদ্ধাত্রী এর পরে ফোন করে স্বয়ম্ভুকে। জানতে চাই গুন্ডারা মুখ খুলল কিনা। কিন্তু স্বয়ম্ভু জানায় কোনভাবেই গুন্ডারা মুখ খোলে না। এরপরে দুর্গাকে টার্গেট করা হবে সন্দেহ করছেন জগদ্ধাত্রী। দেখা যাক কি হয় আগামী পর্বে।
