Bangla Serial

পদে পদে বিপদ! ইন্টার্নশিপের প্রথম দিনেই রায়ানের চক্রান্তে গাড়ির তলায় চাপা পড়ল পারুল?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা যেন প্রতি পর্বেই দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। গল্পের মোড় ঘুরছে এমনভাবে, যে প্রতিদিন না দেখলে চলেই না। আর এবার তো সত্যিই একেবারে ঝড় তুলেছে পারুল-রায়ান-শিরিনের জটিল সম্পর্ক।

গতকালের এপিসোডে শুরুই হয়েছে হাই ভোল্টেজ উত্তেজনা দিয়ে। পারুল যখন রাস্তায় হাঁটছে, হঠাৎই একটি গাড়ি বেপরোয়াভাবে তার দিকে ধেয়ে আসে। কোনো রকমে প্রাণে বাঁচলেও গাড়িটা গিয়ে সোজা ধাক্কা মারে এক ল্যাম্পপোস্টে। আর গাড়ির ভেতরে কে ছিল জানো? শিরিনের বাবা!

এক মুহূর্ত দেরি না করে পারুল তাঁকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। পথে শিরিনকেও ফোন করে জানিয়ে দেয় – বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আয়। হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় চিকিৎসা। কিন্তু সমস্যা তৈরি হয় রক্ত নিয়ে। শিরিনের বাবার ব্লাড গ্রুপ এতটাই রেয়ার যে মিলছে না কিছুতেই। তখনই জানা যায়, পারুলের ব্লাড গ্রুপ হুবহু মিলছে তাঁর সঙ্গে। আর পারুলও এক মুহূর্ত না ভেবে রক্ত দিতে রাজি হয়ে যায়।

এই ঘটনার পর শিরিন ও তাঁর মা পারুলকে দেখে তো অবাক! ডাক্তার নিজে এসে জানিয়ে দেন পারুলের অবদানের কথা। কৃতজ্ঞতায় ভরা শিরিনের মা, কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন – পারুলের আর তাঁর স্বামীর ব্লাড গ্রুপ এমন করে মিলে গেল কীভাবে? এরপর কেটে যায় কয়েকটা দিন। সবার ইউনিভার্সিটি শুরু হয়। সেইদিনই পারুলের মা নিজের হাতে বানিয়ে পাঠিয়েছেন পাটিসাপটা – মেয়ের সাফল্য উদযাপনের জন্য। গোপাল গ্রাম থেকে এনেছে। পারুল সেই পাটিসাপটা বন্ধুদের মধ্যে ভাগ করে দেয়, হৈচৈ করে খাওয়াও চলে।

কিন্তু ঠিক তখনই আসে শিরিন। পারুল যতই আন্তরিকভাবে খাবার দিতে চায়, শিরিন সেটাকে ছুঁড়ে ফেলে দেয় – সবাইকে অবাক করে দিয়ে। পারুল চুপ করে থাকে না। রীতিমতো রেগে গিয়ে শিরিনের মুখে ঠুসিয়ে দেয় সেই পাটিসাপটা। উত্তেজনা চরমে পৌঁছায়। শেষমেশ অধ্যাপকরা এসে পরিস্থিতি সামাল দেন, আর শিরিনকে সাবধান করে দেন– “আর না!”

আরও পড়ুনঃ নিশানায় অভিরূপ! ভান্ডারগঞ্জে গিয়ে সব ফাঁস করল ফুলকি!

তারপরের দিন – নতুন মোড়। রায়ান আর পারুল একসঙ্গে বেরোয় ইন্টার্নশিপে। কিন্তু পথেই বাধা। পারুল যে অটোয় উঠেছিল, সেই চালক তাকে ভুল পথে নিয়ে যেতে থাকে, বারবার বলা সত্ত্বেও থামছিল না। বাধ্য হয়ে পারুল চলন্ত অটো থেকে ঝাঁপ দেয়! আর ঠিক তখনই একটা গাড়ি এসে পড়ে তার সামনে… এবার কি আবারও কোনো চক্রান্ত? রায়ানের হাত আছে কি এই ঘটনায়? পারুল কি রক্ষা পাবে? এই প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে পরিণীতার পরবর্তী এপিসোডে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন