জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এখন ঠিক যেন এক থ্রিলার! শুরু থেকেই টানটান কাহিনিতে দর্শকদের মন জয় করে এসেছে এই ধারাবাহিক, কিন্তু আজকের পর্ব একেবারে ছক ভেঙে দিল।
শিরিন আর তার কুকীর্তির কথা তো সবাই জানে। বারবার পারুলের জীবনে ঝড় তুলে দিয়েছে সে। কিন্তু এবার আর চুপ করে সহ্য করেনি পারুল। নিজের মতো করে পুরো একটা মাস্টারপ্ল্যান সাজিয়ে ফেলেছে সে! শিরিনকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় এক অজানা জায়গায়—না, সত্যিকারের কোনও ভয়ংকর জায়গা নয়, এটা ছিল পারুলের গ্রামের লোকেদের সাহায্যে বানানো এক ‘তন্ত্রসাধনার’ আস্তানা!

এখানে নাটকের আসল চমক—ভন্ড সাধু, ভয়াবহ মন্ত্র, আর মৃত মানুষকে ফিরিয়ে আনার নকল কাণ্ড! শিরিন তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু যখন সে দেখে “মৃত” শম্ভু আবার ফিরে এসেছে, তখন তো চোখ কপালে! কে বলবে, এই শম্ভু আসলে শম্ভুর যমজ ভাই শিবু! পুরো ঘটনাটা এতটাই নিখুঁতভাবে সাজানো ছিল যে শিরিন ধীরে ধীরে সত্যিই বিশ্বাস করতে শুরু করে—এ সাধু সত্যিকারের সাধু!
এই সুযোগেই পারুল সব সত্যি বের করে আনে। সাধুর মুখে শোনানো হয়—শিরিন যদি তার জীবনের সমস্ত পাপ স্বীকার না করে, তাহলে তাকে বলি দেওয়া হবে! শিরিন ভয়ে কাঁপতে কাঁপতে সব স্বীকার করে ফেলে। জানিয়ে দেয় কিভাবে সে ইচ্ছে করে রায়ান আর পারুলের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করেছে।
আরও পড়ুনঃ চলছে হাড্ডাহাড্ডি লড়াই, সিংহাসনে অনড় জলসা! প্রথম পাঁচ থেকে বাদ পড়ল কোন মেগা? দেখে দিন টিআরপি তালিকা!
শেষে পারুল কিন্তু থেমে যায়নি। সে শিরিনের স্বীকারোক্তির ভিডিও নিয়ে সোজা ইউনিভার্সিটিতে যায়। সবার সামনে ফাঁস করে দেয় শিরিনের মুখোশ। আর ঠিক তখনই ঘোষণা হয়—ব্রাইট মাইন্ডস-এর চ্যাম্পিয়ন আসলে পারুলই, রায়ান নয়! এই পর্বে একদিকে যেমন ছিল রোমাঞ্চ, অন্যদিকে তেমনি চোখে জল এনে দেওয়া কিছু সত্যির প্রকাশ। পারুলের এই ঘুরে দাঁড়ানোর গল্প সত্যিই আজ অনেকের মনে দাগ কেটে গেল। বলাই যায়, আজকের পর্ব ‘পরিণীতা’-র অন্যতম সেরা পর্ব হয়ে থাকল!
