Bangla Serial

টাকার লোভে পাগল রায়ান! মঞ্চে উঠে পারুলকে হারাতে কী করল নায়ক? জমে উঠেছে ‘পরিণীতা’!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ এখন একেবারে ক্লাইম্যাক্সে। চূড়ান্ত পর্বের ঠিক আগে গল্পে এসেছে এমন মোড়, যা দেখে দর্শকরা চোখ সরাতে পারছেন না পর্দা থেকে। আজকের এপিসোডে জমে উঠেছে ব্রাইট মাইন্ডস কম্পিটিশনের ফাইনাল! আর এই প্রতিযোগিতার মঞ্চেই সামনে আসছে পারুল আর রায়ানের সম্পর্কের জটিলতা।

শেষ পর্বে আমরা দেখেছি, পারুল একের পর এক রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে রায়ানকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। প্রথম আর দ্বিতীয় রাউন্ড পারুলের দখলে, আর সেটা দেখেই চাপে পড়ে যায় রায়ান। কারণ এই প্রতিযোগিতার পুরস্কার—৫ লক্ষ টাকা—সে যেভাবেই হোক জিততে চায়। তার নিজের স্বপ্ন, থিয়েটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছেকে বাস্তব করতে হলে এই টাকাটা দরকার।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 28 July, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২৮ জুলাই আজকের পর্ব

ফাইনাল রাউন্ডের আগে যখন ১০ মিনিটের বিরতি দেয়া হয়, তখনই শুরু হয় আসল টানাপোড়েন। রায়ানের মুখ দেখে বোঝা যাচ্ছিল কতটা টেনশনে আছে সে। মা, দিদি, বন্ধুরা, এমনকি তার দাদুও রায়ানকে সাহস দিতে ব্যস্ত। তারা চায় রায়ান যেন প্রমাণ করে দিতে পারে নিজের যোগ্যতা। আর সবার কথায় যেন আর বেশি চাপে পড়ে যায় সে।

অন্যদিকে, পারুলও মানসিকভাবে ভেঙে পড়ে। গ্রামের মেয়ে হয়ে এত দূর পর্যন্ত এসেছে সে। কিন্তু এই প্রতিযোগিতার চাপে ক্লান্ত সে। ভাবছে, আর কত লড়বে? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তার জন্য এক একটা যুদ্ধ। তবু দাদু আর গোপাল তাকে সাহস দেয়। বলে, জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র, আর এখানেও তাকে লড়তে হবে, জিততেই হবে।

এই সময়েই বড় টুইস্ট—পারুল আড়াল থেকে শুনে ফেলে রায়ানের একান্ত কথা। সে ভাবে রায়ান শুধু তাকে হারানোর জন্য লড়ছে, কিন্তু তখনই জানতে পারে আসল সত্যি। রায়ানও তার নিজের স্বপ্ন নিয়ে লড়ছে, আর তার জন্যই জিততে চায় সে। এই কথা শুনে পারুল অবাক। তার মনে পড়ে যায়, রায়ানকে কথা দিয়েছিল সব সময় পাশে থাকবে। তাই নিজের স্বপ্ন আর ভালোবাসার মধ্যে দ্বন্দ্বে পড়ে যায় সে।

তবে পারুল ঠিক করে—লড়াইটা সে জিতবেই। তার আত্মসম্মান, তার স্বপ্ন—সবকিছুর জন্যই। আর জেতার পর সেই ৫ লক্ষ টাকাটা সে নিজেই তুলে দেবে রায়ানের হাতে, যাতে ওর স্বপ্নও পূরণ হয়।

কিন্তু গল্পে নতুন আগুন ধরায় শিরিন! পারুলের মুখে রায়ানকে ভালোবাসার কথা শুনে হিংসায় জ্বলতে থাকে সে। শিরিন চায় না পারুল আর রায়ান কাছাকাছি আসুক। তাই সে শুরু করে নতুন ষড়যন্ত্র।

আরও পড়ুনঃ ফাঁস হয়ে গেল ছোট রানীর সব কুকীর্তি! বড় রাজা ফিরে এলেন স্মৃতিতে, বিচারকের সামনে এল চাঞ্চল্যকর সত্য

এদিকে রায়ান একেবারে প্রস্তুত। পারুলকে হারানোর জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে এনেছে সে। কিন্তু শেষ মুহূর্তে কার হাতে উঠবে বিজয়ীর ট্রফি? পারুল না রায়ান? দর্শকদের জন্য অপেক্ষা করছে রুদ্ধশ্বাস পর্ব! আজকের এপিসোডে জমে যাবে ‘পরিণীতা’র মঞ্চ। আপনিও কি দেখছেন?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন