জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক মানেই এখন টানটান উত্তেজনা! সপ্তাহের পর সপ্তাহ নতুন চমকে ভরপুর এই সিরিয়াল যেন দর্শকদের নিঃশ্বাস ফেলারও সময় দিচ্ছে না। টিআরপি তালিকায় সবসময় শীর্ষে থাকা ‘পরিণীতা’ এবার এমন এক মোড়ে এসে পৌঁছেছে, যা দেখে চোখ কপালে উঠছে দর্শকদের—এবং বিচারকদেরও!
গত পর্বে যা হল, সেটা যেন সিনেমাকেও হার মানায়। প্রতিযোগিতার একের পর এক রাউন্ড পেরিয়ে পারুল উঠে এল পরবর্তী স্তরে। শিরিনের যাবতীয় চক্রান্ত আর ফাঁদকে বুড়ো আঙুল দেখিয়ে পারুলের দুর্দান্ত নাচ মন জয় করল বিচারকদের। অথচ শিরিনও শেষমেশ সেরা আটের মধ্যে জায়গা করে নিল এবং মঞ্চে উঠে পারুলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। কিন্তু পারুলও কম যায় না! সোজাসুজি জানিয়ে দিল—এই জায়গায় এসে থামবে না সে, পরবর্তী তিনটি রাউন্ডেও জিতবে এবং শিরিনের নকলের রহস্যও উদঘাটন করবে।

পরদিন দাদু পারুল আর রায়ানকে নিয়ে বাড়ি ফেরেন। দাদু গর্বিত—তাঁর ইচ্ছে, ব্রাইট মাইন্ডস-এর ট্রফি এবার বসু পরিবারেই আসুক। কিন্তু রায়ান, বরাবরের মতোই, ব্যাপারটা ভুল বুঝে বসে। ভাবে, পুরো বাড়ি এখন পারুলের পক্ষেই কথা বলছে।
এরই মধ্যে বড়সড় এক ধামাকা! পারুল জানতে পারে শিরিন তার নাচ কীভাবে হুবহু নকল করল, সেটার পিছনে রহস্য রয়েছে। আর সেই রহস্য ফাঁস করতে কোমর বেঁধে নামে গোটা টিম—মল্লার, মৈনাক, বৌদি সবাই। তারা জানতে পারে, শিরিন ফোনে রায়ানের মায়ের সঙ্গে গোপন পরিকল্পনা করছে পারুলকে সরিয়ে দেওয়ার। ভিডিও প্রমাণ লোপাটের কথাও চলে ফোনে।
আর সেই সময়েই, আড়াল থেকে নজর রাখছিল পারুলরা। রায়ানের মায়ের কথাবার্তা শুনে পিসিমণি তাকে পাকড়াও করেন। এরপর এক নাটকীয় ঝামেলার মধ্যে দিয়ে শিরিনের ফোন কেড়ে নেয় পারুলরা। ফোন খুলতেই অবাক কাণ্ড—ভিডিও পাঠিয়েছে রায়ানের মা! পারুল হতবাক, কিন্তু তখনই কিছু বলেনি কাউকে।
পরের দৃশ্য যেন আরও চমকপ্রদ। পারুল সরাসরি গিয়ে রায়ানের মাকে জিজ্ঞাসা করে, কেন এমন করলেন? উত্তরে নির্লজ্জভাবে রায়ানের মা বলে ফেলেন—তিনি পারুলকে পছন্দ করেন না, তাই এমনটা করেছেন। পারুল স্পষ্ট জানিয়ে দেয়, এবার ক্ষমা করলেও, ভবিষ্যতে কোনও ছাড় নেই।
আরও পড়ুনঃ রাজমহলের রাজকুমারী হয়েও একি করল নায়িকা? লুকিয়ে মারাত্মক চাল চালল ইন্দ্র!
সবকিছু মিলিয়ে পারুল যেন জয় থেকে এক ধাপ দূরে। কিন্তু হঠাৎ করেই ধাক্কা! প্রতিযোগিতার মঞ্চে একটা ভুল করে বসে পারুল, যেটা কেউ কল্পনাও করেনি। এমন একটা ভুল—যা তাকে ফেঁসেও দিতে পারে!
তাহলে এবার কী হবে? পারুল কি আদৌ পেরোবে এই ঝড়? না কি শিরিন-রায়ানের মায়ের চক্রান্ত সফল হবে?
একটাই কথা—‘পরিণীতা’ দেখতে ভুললে চলবে না। কারণ পরের পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে!
