Bangla Serial

সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত পারুল! সুযোগ বুঝে নায়িকার দুর্বল জায়গায় আঘাত করলো শিরিন!

জি বাংলা প্রোডাকশনে হাউস (Zee Bangla) এর পক্ষ থেকে শুরু হওয়া সেরা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকে রায়ান পারুলের খুনসুঁটি মাখা বন্ধুতের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। প্রথম থেকে রায়ান এবং পারুলের মধ্যে চরম শত্রুতা থাকলেও মাঝে দুজনেই ভালো বন্ধু হয়ে উঠেছিল। তবে আবারো শিরিনের ষড়যন্ত্রে দূরত্ব তৈরি হয়েছে রায়ান পারুলের মধ্যে। বর্তমানে আবারো পারুলের জীবনে অন্ধকার নিয়ে এসেছে শিরিন। ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই চলছে টানটান উত্তেজনা পর্ব।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, হাসপাতালে শিরিন এসে পারুলের এই অবস্থা দেখে হাসতে থাকে। কম্পিটিশনের আগেই প্ল্যান করে পারুলকে বাদ দিয়ে দিল শিরিন সেই নিয়ে ভীষণ আনন্দ পেতে থাকে। পারুলও শিরিনকে চ্যালেঞ্জ করে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর শিরিনের চোখের সামনে দিয়ে সেরা স্টুডেন্ট এর পুরস্কার জিতে নিয়ে চলে যাবে। এদিকে পরের দিন পিসিমণি, রায়ানের দাদা বৌদি এবং মল্লার আসে পারুলকে হাসপাতালে দেখতে। পারুল তো একেবারেই ভেঙে পড়েছে। ইউনিভার্সিটির কম্পিটিশনের কথা কিছুতেই ভুলতে পারছে না।

সকলেই পারুলকে বোঝাতে থাকে এ ধরনের প্রতিযোগিতা আবার আসবে যাবে তবে পারুলকে এখন নিজের যত্ন নিতে হবে। পারুল এর আগে বহুবার নিজেকে প্রমাণ করেছে তাই একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে এমন কোন ক্ষতি হবে না। কিন্তু পারুল জানায় এটা কোন দুর্ঘটনা ছিল না। পারুলকে ইচ্ছে করে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার জন্য শিরিন এই কাজ করেছে। এই কথা শুনে তো অবাক হয়ে যান পিসিমণি। আসলে কেউ এই ঘটনার কথা জানতো না। এদিকে পারুল ভাবে রায়ানও হয়তো তাদের সঙ্গেই ছিল। কিন্তু তখন মল্লার পারুলের ভুল ভাঙিয়ে দেয়।

মল্লার জানায় এসবের মধ্যে রায়ান ছিল না বরং পারুলের এই অবস্থার পর রায়ান নিজেই তাকে কোলে করে গাড়িতে তুলে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসে। রায়ান পারুলকে এসব জানাতে না করেছিল কারণ এ সমস্ত জানাজানি হলে দাদুর শর্ত ভাঙ্গা হবে দাদু আবার ঝামেলা করতে পারে। পারুল বুঝতে পারে সে এতক্ষণ পর্যন্ত রায়ানকে ভুল বুঝছিল। কিন্তু পারুল জানিয়ে দেয় এই কম্পিটিশনে তাকে যে করেই হোক অংশগ্রহণ করতেই হবে। আর শিরিনের কাছে প্রমাণ করে দিতে হবে যারা গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে কলকাতার কলেজে পড়াশোনা করতে আসে তাদের কিছুতেই দমিয়ে রাখা যাবে না। শিরিনরা কোনোভাবেই ইউনিভার্সিটিতে একা রাজত্ব করতে পারে না।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বাজিমাত ‘পরশুরাম’-এর! সবাইকে চমকে দিয়ে ‘দাদামণি’র দুর্ধর্ষ ফলাফল!

কিছুক্ষণের মধ্যেই ইউনিভার্সিটিতে শুরু হয়ে যায় প্রতিযোগিতার অনুষ্ঠান। রায়ান এবং তার বন্ধুরা সকলেই তো ভীষণ উত্তেজিত এই প্রতিযোগিতা নিয়ে। শিরিন মনে মনে বেশ খুশি হয় পারুলকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পেরে। পারুল যখন তার বন্ধুর সাথে ভিডিও কলে সমস্ত কিছু দেখতে পায় তখন পারুলের মনে আরো জেদ চেপে যায়। পিসিমণিও পারুলের এই জেদকে সম্মান করে এবং হাসপাতালে বন্ডে সই করিয়ে পারুলকে ছাড়িয়ে নিয়ে যায়। ওইদিকে ইউনিভার্সিটির যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সকলেরই নাম নেওয়া হয়। পারুল মনে জেদ নিয়ে ওই ভাঙ্গা পা নিয়েই ইউনিভার্সিটিতে পৌঁছায়। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিরিন ভাবতে পারেনি পারুল ভাঙ্গা পা নিয়ে চলে আসবে। টপ টেনে সিলেক্ট হয় পারুল। এদিকে পরের প্রতিযোগিতার জন্য পারুল নাচের প্র্যাকটিস করতে থাকে। আর বাড়ির কেউ ভিডিও কল করে শিরিনকে দেখিয়ে দেয়। এবারে শিরিন পারুলকে জব্দ করার জন্য আবারো নতুন প্ল্যান করতে থাকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন