Bangla Serial

দুর্গাকে সন্দেহ করার ফল হাতে নাতে পেল চন্দ্রনাথ! চাঁদ বদনকে নিজের পরিসীমা বুঝিয়ে দিল দুর্গা!

প্রতিদিনই ধামাকাদার এপিসোড হচ্ছে জগদ্ধাত্রী (Jagatdhaatri) ধারাবাহিকে। মা মেয়ে দুই ভূমিকাতেই অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। ধারাবাহিকে তার দ্বৈত চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ দর্শক। বর্তমানে ধারাবাহিকে জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলার প্রচেষ্টায় রয়েছে দুর্গা। মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে ময়দানে নেমেছে সে। শত্রুপক্ষকে একের পর এক গোল দিচ্ছে দুর্গা। তাইতো এই ধারাবাহিকের (Bengali Serial) একটি পর্বও আর আর মিস করছেন না দর্শক। জগদ্ধাত্রী কবে নিজের পায়ে উঠে দাঁড়াবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন প্রত্যেকে।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দিব্যা জানিয়ে দেয় সে ফাঁসলে মেহেন্দি, বৈদেহি সবাইকে নিয়ে ফাঁসবে। প্রথমে তো মেহেন্দি রাজি হতে চায়নি। সে আর কোন ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চায় না। কিন্তু পরে দিব্যার ভয়ে রাজি হয়ে যায়। এদিকে বাড়ি ফিরে আসে দুর্গা। সাথে করে নিয়ে আসে উৎসবকে। উৎসবকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে দুর্গা। নিজের কথা রেখেছে সে। উৎসব বাড়িতে ফিরে এসেছে দেখে বৈদেহি তো দারুন খুশি। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যার ছেলে ফিরে এসেছে।

কিন্তু দুর্গা বৈদেহিকে সাবধান করে দেয় যাতে নিজের ছেলেকে সামলে রাখে। এরপর যদি কোন গন্ডগোল হয় তাহলে দুর্গা আর ছেড়ে দেবে না। মেহেন্দিকেও সাবধান করে দেয় দুর্গা। দুর্গা ভালো মতো জানে দিব্যা সেন ফোন করেছিল মেহেন্দিকে, তাই মেহেন্দি যেন সাবধানে থাকে। আর উৎসবকেও যেন সাবধানে রাখে। এই বলে ঘরে চলে যায় দুর্গা। মেহেন্দি উৎসবকে জানায় জগদ্ধাত্রী পুরোপুরি সুস্থ। দিব্যা সেন তার মুখোমুখি হয়েছিল।

আর অন্যদিকে স্বয়ম্ভু আশ্রমে গিয়ে জগদ্ধাত্রীর কাছে আবারো কাতর মিনতি করতে থাকে। জগদ্ধাত্রীকে কথা বলতে বলে, সুস্থ হয়ে উঠতে বলে। জগদ্ধাত্রীকে নিজের হাতে চুল আঁচড়ে দেয়, বিনুনি করে দেয়, টিপ পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দেয় স্বয়ম্ভু। অনেক যত্ন নিতে থাকে জগদ্ধাত্রীর। তারপর স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে স্বয়ম্ভু। আবার কবে জগদ্ধাত্রী নিজের পায়ে উঠে দাঁড়াবে সেই অপেক্ষাতেই দিন গুনছে সেও। ওদিকে চন্দ্রনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে পরীক্ষা করতে তার ঘরে আসে। দুর্গা এবং জগদ্ধাত্রীকে একসঙ্গে দেখতে চান তিনি।

আরও পড়ুনঃ সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত পারুল! সুযোগ বুঝে নায়িকার দুর্বল জায়গায় আঘাত করলো শিরিন!

দুর্গা কথায় জানতে চাইলে ছদ্দবেশী দুর্গা জানায় দুর্গা অফিসে। তাই চন্দ্রনাথ সেটা পরীক্ষা করে দেখতেই দুর্গার ফোনে ফোন করে। কিন্তু দুর্গা তো আসলে ঘরেই আছে জগদ্ধাত্রীর সাজে। তাই ঘরেই দুর্গার ফোনটা বেজে ওঠে। কোন ভাবে চন্দ্রনাথ মুখার্জিকে বোকা বানায় দুর্গা। দুর্গা ফোনটা বাড়িতে ফেলে গিয়েছে অফিস যাওয়ার আগে। এরপরে অফিসে ফোন করে দুর্গা সেখানে আছে কিনা খোঁজখবর নেয়। কিন্তু সেখানেও সমস্ত ফোন ব্যস্ত বলে। এরপর সরাসরি অফিসেই যায় চন্দ্রনাথ দুর্গার খোঁজখবর নিতে। অফিসে গিয়ে দুর্গার মুখোমুখি হয় চন্দ্রনাথ। তখন দুর্গা চন্দ্রনাথকে সাবধান করে দেয় সে এখন কোম্পানির মালিক তাই মালিকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে। না হলে অফিস থেকে ছাঁটাই করে দেবে। চন্দ্রনাথকে নিজের লিমিট বুঝিয়ে দেয় দুর্গা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন