Bangla Serial

ম’রণ ফাঁদে পড়ল পারুল! প্রতিহিংসার চক্করে পারুলের প্রাণ কেড়ে নিল শিরিন!

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল পড়ে যাওয়ার পর ভাবে রায়ান এই সমস্ত প্ল্যান করেছে। কিন্তু রায়ান তো শুধুমাত্র দূরে দাঁড়িয়ে সমস্ত কান্ড কীর্তি দেখে যায়। তাদের প্ল্যানে কোন রকম ভাবেই সামিল ছিল না রায়ান। কিন্তু তাও পারুল নিজের সমস্ত রাগ উগরে দেয় রায়ানের উপরে। এরপর শিরিন এসে পারুলকে হুমকি দেয় যে পারুল আর কোনদিনও মাথা তুলে দাঁড়াতে পারবেনা। এই ইউনিভার্সিটিতে পদে পদে এবার পারুলকে বিপদের সম্মুখীন হতে হবে। ইউনিভার্সিটি থেকে পারুলকে তাড়িয়ে ছাড়বে শিরিন।

শিরিনের এই চ্যালেঞ্জ একসেপ্ট করে পারুল। সেও শিরিনকে জানিয়ে দেয় কলকাতায় পড়াশোনা করতে এসেছে পারুল তাই এখানে টিকে থাকার লড়াইটা সে জানে। এবার থেকে সমানে সমানে শিরিনের সাথে লড়াই হবে। পারুল দেখিয়ে দেবে কিভাবে টিকে থাকতে হয়। শিরিন কোনভাবেই পারুলকে এই ইউনিভার্সিটি থেকে তাড়াতে পারবেনা।

এরপর ক্লাসরুমে এসে প্রফেসর জানিয়ে যান ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির সেরা ছাত্র বা ছাত্রীকে সেই প্রতিযোগিতা শুরু হচ্ছে। সেরা ১০ জন ছাত্র-ছাত্রীকে ফাইনাল রাউন্ডের জন্য বেছে নেবে ইউনিভার্সিটি। তারপর সেখান থেকে যেকোনো একজনের মাথায় উঠবে সেটার মুকুট। ক্লাসের বাকি ছেলেমেয়েরা তো প্রফেসরকে জানিয়ে দেয় শিরিন নয়তো রায়ান হবে এর অধিকারী। কিন্তু পারুলও মনে মনে প্রতিজ্ঞা করে তাকে যেকরেই হোক এই প্রতিযোগিতায় জিততে হবে। এটাই পারুলের কাছে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ।

আরও পড়ুনঃ নৃসিংহ দেবের মন্দিরে অশুভ সংকেত! ফুলকির জীবনে কোন বড় ঝড় আসছে?

ওদিকে গোপালের সাথে গ্রামের বিডিও ম্যাম একটি স্কুল খোলা নিয়ে আলোচনা করে। আর সেই নিয়ে আলোচনা করতে করতে গোপালকে সযত্নে তিনি নিজের হাতের রান্না খাওয়ান। তার যে গোপালের প্রতি একটা সফট কর্নার তৈরি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তবে গোপালের সরল মন তাই সে বুঝতে পারছে না। ওদিকে গোপাল বাড়ি ফিরছে না দেখে রুক্মিণী চিন্তা করতে করতে গোপালকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর বিডিও ম্যামের বাড়ির সামনে গিয়ে আড়াল থেকে দুজনকে একসঙ্গে দেখে নেয়। সেই দেখে কষ্ট পেয়ে রুক্মিণী ফিরে আসে বাড়িতে। আর অন্যদিকে রায়ান পারুলকে চ্যালেঞ্জ করে তাকে কোনোভাবে এই প্রতিযোগিতা জিততে দেবে না। আর শিরিনও পারুলকে এই প্রতিযোগিতা থেকে বের করার জন্য সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান করে। দেখা যাক পারুল সব ষড়যন্ত্র থেকে বেরোতে পারে কিনা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন