Bangla Serial

নৃসিংহ দেবের মন্দিরে অশুভ সংকেত! ফুলকির জীবনে কোন বড় ঝড় আসছে?

TRP তালিকায় নিয়মিত প্রথম পাঁচে থাকা ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) আবারও জমে উঠেছে চরম উত্তেজনায়। প্রতিটা পর্ব যেন একেকটা ধামাকা! দর্শকদের পছন্দের তালিকায় এই সিরিয়াল বহুদিন ধরেই নিজের জায়গা পাকা করে রেখেছে। আর এখন যা চলছে গল্পে, তা দেখে চোখ সরানো মুশকিল।

সাম্প্রতিক পর্বগুলোয় আমরা দেখেছি, নৃসিংহ দেবের পুজো ও বড় রাজার পুনঃঅভিষেককে কেন্দ্র করে বিশাল আয়োজন চলছে রাজমহলে। সপরিবারে হাজির ফুলকি—মা-বাবা, সবাইকে নিয়ে। ঠাকুরমশাই ফুলকিকে আশীর্বাদ করলে সে মনের কোণে একটাই প্রশ্ন তোলে—এত সুখ কি সত্যিই তার কপালে লেখা ছিল?

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 14 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৪ জুলাই এপিসোড

আয়োজনের মাঝে বড় রাজার অভিষেক শুরু হয়। তাঁকে আবার সিংহাসনে বসানো হয়। কিন্তু সমস্যা হলো, রাজকীয় আচার-আচরণে অভ্যস্ত নন তিনি। কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না। শেষে তিনি নিজেই জানিয়ে দেন—এই সিংহাসনে তিনি বসতে পারবেন না, বরং যার প্রাপ্য সেই বসুক। সোজা দায়িত্ব তুলে দেন ফুলকির হাতে!

ফুলকি তো শুনে একেবারে স্তব্ধ। সে নিজেও এত বড় দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। কিন্তু ছোট রাজা তখনই ঘোষণা করে দেন—আগামী দিন ফুলকিই হবে রাজ্যের উত্তরাধিকারী।

এরপরের দিন রাজপ্রাসাদ সাজানো হয় রাজকীয় ভঙ্গিতে। রাজকুমারী হিসেবে ফুলকিকে সজ্জিত করে আনা হয় সকলের সামনে। রোহিত তো একেবারে মুগ্ধ। মা-বাবাও গর্বে চোখ ভিজিয়ে তাকিয়ে ছিলেন নিজের মেয়ের দিকে।

তবে, সুখ সবসময় নিখুঁত হয় না। এই মুহূর্তে ছায়া ফেলেন ছোট রাণী। মুকুট নিয়ে শুরু হয় বিতর্ক। ছোট রাণী প্রথমে মুকুট দিতে রাজি হন না—ফুলকি তো ছোট ঘরের মেয়ে! এমন যুক্তি দেন তিনি। কিন্তু বড় রাণী এবার আর চুপ থাকেননি। ছেলের প্রাপ্য বুঝে নিতে বাধ্য করেন ছোট রাণীকে। শেষমেশ বড় রাজা ও বড় রাণী মিলে ফুলকির মাথায় পরিয়ে দেন সেই মুকুট—রাজ্যের উত্তরাধিকারীর স্বীকৃতি।

ফুলকি বুঝেই যাচ্ছিল—ছোট রাণীর চোখে সবটাই বিষ। তবে এবার আর সে পিছিয়ে আসবে না। সে নিজের মনেই প্রতিজ্ঞা নেয়—ছোট রাণীর ষড়যন্ত্র আর চলবে না!

আর ঠিক তখনই আসে চরম টুইস্ট!

নৃসিংহ দেবের মন্দিরে ধুমধাম করে পুজোর আয়োজন চলছে। কিন্তু হঠাৎই এক সাধু বড় রাজার দিকে আঙুল তুলে তাঁকে শ্মশানচারী বলে অভিহিত করেন। বলেন, ওনার কারণে নাকি মন্দির অপবিত্র হয়ে গেছে! রাজপ্রাসাদে চমকে ওঠে সবাই।

আর সেই রাতে ফুলকি দেখে এক অদ্ভুত স্বপ্ন—নৃসিংহ দেবের মন্দির, এক রহস্যময় বার্তা, যেন কোনও ভয়ঙ্কর অশুভ কিছু অপেক্ষা করে আছে তার জীবনে।

আরও পড়ুনঃ দুর্গাকে সাবধান করতে কৌশিকীর নতুন চাল! জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলার রাস্তা খুঁজে পেল দুর্গা!

এবার দেখার অপেক্ষা, ফুলকি কি পারবে এই রহস্যের জট খুলতে? নাকি তার জীবনে নেমে আসছে নতুন ঝড়? দর্শকরা একটাই বলছেন — “আগামী পর্বটা মিস করলে চলবে না একেবারেই!”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন