Bangla Serial

দুর্গাকে সাবধান করতে কৌশিকীর নতুন চাল! জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলার রাস্তা খুঁজে পেল দুর্গা!

বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক (Bengali Serial) যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে ধারাবাহিকের মূল নায়িকা হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর কন্যা দুর্গা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, মেহেন্দি একের পর এক প্রশ্ন করতে থাকে মেহেন্দি। পরিবারে কার কি ভালো লাগে, কার জন্মদিন কবে সব কিছু খুঁটিয়ে প্রশ্ন করে। কিন্তু দুর্গাও সমস্ত প্রশ্নের উত্তর একেবারে নিখুঁতভাবে দেয়। তবে শেষ প্রশ্নটা তার সিলেবাসের বাইরে হয়ে যায়। দেবু চা না কফি খায় আর তাতে কয় চামচ চিনি খায় সেই প্রশ্ন করে বসে মেহেন্দি। আর দুর্গার এই উত্তর জানা নেই। তাই সে বেশ চিন্তায় পড়ে যায়। আর তখনই মেহেন্দির মনে খটকা শুরু হয়। কারণ জগদ্ধাত্রী হলে খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিত। সবাই মিলে তখন দুর্গাকে চেপে ধরে উত্তর দেওয়ার জন্য। আর দুর্গাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করতে একটি নকল ফোন কলের মাধ্যমে কৌশিকী আসল উত্তর জানিয়ে দেয়। আর দুর্গা সেই যাত্রায় বেঁচে যায়।

এরপর জগদ্ধাত্রী অর্থাৎ দুর্গাকে নিয়ে কৌশিকী বেরিয়ে যায়। ওদিকে মেহেন্দি, প্রীতি সকলের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে। কৌশিকী কোন ভাবে জগদ্ধাত্রীকে সাহায্য করে দিল। ওই ফোন কলের মাধ্যমে। এরপরে মাঝরাস্তায় দুর্গাকে গাড়ি থেকে নামিয়ে কৌশিকী তাকে জানিয়ে দেয় নিজের সাজগোজ পাল্টে অফিসের উদ্দেশ্যে যেন চলে আসে। কারণ মেহেন্দিরা অবশ্যই অফিসে এসে দেখতে চাইবে দুর্গা সেখানে আছে কিনা। কৌশিকী দুর্গাকে রাস্তায় নামিয়ে চলে যায় অফিসে। তারপর দিব্যা সেন এবং লিলিপুট জগদ্ধাত্রীকে মারার জন্য গুন্ডা পাঠায়। আর নিজের দূরে গাড়িতে বসে ক্যামেরায় রেকর্ড করতে থাকে। একদল গুন্ডার মুখোমুখি হয় দুর্গা। কিন্তু দুর্গা তো একাই একশো গুন্ডাদের জন্য। তাই নিজের হাতেই গুন্ডাদের শাস্তি দেয়।

কিন্তু তার পরের মুহূর্তেই গুন্ডারা একজোট হয়ে দুর্গাকে ঘিরে ফেলে। সেই পরিস্থিতি থেকে কিছুতেই নিজেকে বের করতে পারে না দুর্গা। আর ঠিক সময়ে এসে গুন্ডাদের উপরে গুলি চালায় স্বয়ম্ভু। বন্দুকের ভয়ে সে মুহূর্তে গুন্ডারা সে জায়গা ছেড়ে পালিয়ে যায়। দিব্যা সেন গাড়িতে বসে সবটাই দেখছিল। প্রথমে সেই কথা জানতো না দুর্গা। দুর্গা জানায় উল্টো দিকে গাড়িতে বসে আছে দিব্যা সেন, তাদের উপর নজর রাখছে। তাই তাকে জগদ্ধাত্রী হওয়ার অভিনয় করতে হবে। তাই প্ল্যান মত দুর্গা মাথা ঘুরে পড়ে যাওয়া নাটক করে। দিব্যা সেন সেটাই বিশ্বাস করে ভাবে তার সামনে যে রয়েছে সে সত্যি হয়তো জগদ্ধাত্রী।

আরও পড়ুনঃ পারুলের স্বপ্নে জল ঢেলে দিল রায়ান-শিরিন! পারুলের ক্ষতি করতে নোংরা প্ল্যানে সামিল দুই বন্ধু!

অন্যদিকে দুর্গা অফিসে পৌঁছে যায়। আর রাজনাথ জগদ্ধাত্রীর কাছে যায় তার সঙ্গে কথা বলার জন্য। জগদ্ধাত্রীকে অনেক করে কথা বলানোর চেষ্টা করেন তিনি। কারণ জগদ্ধাত্রী যদি কোর্টে ঠিকমতো কথা বলতে না পারে তাহলে দুর্গাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তাদের সমস্ত পরিশ্রম বৃথা হবে। তাই রাজনাথ অনেক চেষ্টা করে জগদ্ধাত্রীকে কথা বলানোর। কিন্তু জগধাত্রী স্পষ্ট ভাবে কিছু বলতেই পারেনা। এদিকে দুর্গাও ভেঙে পড়ে মায়ের অবস্থার কথা শুনে। তবে কৌশিকী দুর্গাকে শক্ত থাকতে বলে, মনে জোর আনতে বলে। এবারে দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন