বাংলা টেলিভিশন (Bengali television) তথা বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় (Pushpita Mukherjee)। একাধিক ধারাবাহিক, সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দীর্ঘ বেশ কয়েক বছরের অভিনয় ক্যারিয়ারে একাধিক চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা। তবে বর্তমানে খুব একটা বড় পর্দাতে দেখা যায় না তাকে, ধারাবাহিকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে বেশ অনেকদিন ধরে নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে দেখা গেছে পুষ্পিতাকে। অভিনেত্রীকে দেখে তো সকলেই বেশ খুশি। কারণ দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই লাইট ক্যামেরা একশন এর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। যদিও সেটা সম্পূর্ণই নিজের ছেলের কারণে।
মাঝে ছেলেকে নিয়ে বড়ই বিপদে পড়েছিলেন অভিনেত্রী। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে জানিয়েছিলেন ছেলে ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তাকে ফোনের এই আসক্তি কাটানোর জন্য বোর্ডিং স্কুলে পাঠাতে হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হয়েছে। ছেলেকে নিয়ে মাঝে একেবারে সমস্যায় পড়ে গিয়েছিলেন তিনি। তবে আবারও কাজের মধ্যে ফিরছেন অভিনেত্রী। ছেলে এখন অনেকটাই বড় হয়েছে। তাই নিজের দায়িত্ব নিজে নিজে শিখেছে।
প্রথমবার ছেলেকে নিয়ে ক্যামেরা সামনে ধরা দিয়েছেন পুষ্পিতা। ছেলে মায়ের হয়ে সাক্ষাৎকারে জানিয়েছে, নিজের মাকে কাজ করতে দেখে শুটিং করতে দেখে তার ভীষণই ভালো লাগে। মাকে নিয়ে সে গর্ববোধ করে। ছেলের সব সময় চায় মা কাজের মধ্যে থাকুক। মাকে ছবিতে দেখতে ভালোই লাগে তার।
আরও পড়ুনঃ নায়কের সংজ্ঞাই বদলে দিয়েছে জি বাংলা, মিঠিঝোরায় নায়ক হওয়ার যোগ্যই নয় অনির্বাণ! দাবি দর্শকদের
ছেলে আরো বলে, ‘আমার মা যদি কাঠ করে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমাকে যতবার আমি সিনেমায় দেখেছি ততবার আমার ভালো লাগে। আমি চাই আমি একজন সফল মানুষ হয়ে আমার মায়ের সমস্ত স্যাক্রিফাইসকে যেন পরিণতি দিতে পারি। আমি যতবার মাকে অভিনয় করতে দেখেছি ততবার মনে হয় যে আমার মায়ের মত অভিনয় অনেকেই করতে পারে না।’
