Bangla Serial

পারুলের জন্য গ্রেফতার রায়ান! স্বামীকে বাঁচাতে প্রমাণ নিয়ে হাজির পারুল! ফাঁ’স আজকের পর্ব!

দর্শকদের পছন্দের ধারাবাহিকের (Bengali Serial) তালিকায় প্রথম দিকেই রয়েছে জি বাংলার (Zee Bangla) পরিণীতার (Parineeta) নাম। ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকের কাছে আরো জনপ্রিয়তা পাচ্ছে। প্রথমে ধারাবাহিকের গল্প নিয়ে দর্শকদের মনে সন্দেহ থাকলেও ধীরে ধীরে যত ধারাবাহিকের গল্প এগোচ্ছে তত জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিকটি। বিশেষ করে ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলেছিলেন দর্শকেরা। তবে পারুলের চরিত্রটি দর্শকের কাছে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অভিনেতা উদয়ও নায়কের চরিত্রে প্রথমবার অভিনয় করে চমকে দিয়েছেন সকলকে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল তো রায়ানকে ভালোবেসে ফেলেছে। রায়ান তার মনে যখন আশা জাগিয়েছিল সেটা নিয়ে পারুলও স্বপ্ন দেখতে শুরু করেছিল। তাই জন্য পারুল মনে মনে এখনো খুব কষ্ট পাচ্ছে। কারণ রায়ান তাকে আর ভালোবাসে না। সেটা মুখের উপর বারবার জানিয়ে দিচ্ছে পারুলকে। ওইদিকে ছাদের গাছে জল দিতে এসে অন্যমনস্ক হয়ে পড়ছে পারুল। সেটাই আড়াল থেকে লক্ষ্য করে রায়ান। রায়ান তো ইচ্ছে করে পারুলকে কষ্ট দিতে চায়নি, কিন্তু বুঝতে পারেনি পারুল তার ব্যবহারে এতটা কষ্ট পাবে।

এদিকে পারুল নিজেকে সামলাতে পারছে না বারবার ভেঙে পড়ছে। চোখের জল যেন থামছেই না। রায়ানের ভালবাসা না পাওয়ার যন্ত্রণা তাকে কুড়েকুড়ে খাচ্ছে। তারপর হঠাৎ করেই রায়ান আড়াল থেকে পারুলের সামনে এসে দাঁড়ায়। পারুল কোন রকমে নিজের চোখের জল আড়াল করে নেয় রায়ানের কাছ থেকে। কিন্তু রায়ান সরাসরি পারুলকে জিজ্ঞাসা করে পারুল কাঁদছিল কিনা। পারুল নিজের কষ্ট, দুঃখ, যন্ত্রণা গুলো রায়ানের সামনে দেখাতে চায় না। সে যে রায়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছে সেটা বোঝাতে চায় না। তাই খুব কড়া ভাষাতেই রায়ানকে কথা শুনিয়ে চলে যায়।

কিন্তু রায়ান ঠিকই বুঝতে পারে পারুলের খুব কষ্ট হচ্ছে। তবে রায়ানের হাত-পা বাঁধা। সে ইচ্ছে করে বারবার পারুলকে কষ্ট দিতে চায় না। রায়ান পারুলের মনে কোন আশা জাগাতে চায় না। তাই বারবার করে তার সামনেই ভালোবাসে না কথাটা বলছে। রায়ান নিজেও মানে তার দোষ। সে পারুলকে যদি সেদিন হুট করে ভালবাসার কথা না বলতো তাহলে হয়তো এসব হতো না। তাড়াহুড়োতে সে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা পারুলকে এখন কষ্ট দিচ্ছে।

আরও পড়ুনঃ ‘আমার মা যেমন অভিনয় করে সেরকম অভিনয় অনেকেই করতে পারে না!’ প্রথমবার ছেলেকে নিয়ে ক্যামেরা সামনে ধরা দিলেন অভিনেত্রী পুষ্পিতা

তাও সব ভুলে কলকাতা ফিরে যায় দুজনে। কলেজে গিয়ে শ্রীতমার জন্মদিনে মেতে ওঠে সকলে। শিরিন বন্ধুদের হাতে রাখার জন্য শ্রীতমার জন্মদিনে পঞ্চাশ হাজার টাকার ফোন গিফট করে। অন্যদিকে পারুল রায়ান ফিরে আসাতে কলেজের প্রত্যেকে খুব খুশি। শিরিন নিজেই বলতে যায় তার জন্য পারুলের কোন ক্ষতি হয়নি। কিন্তু তখনই পারুল প্রতিবাদ করে ওঠে। কারখানায় যে দুর্ঘটনা ঘটলো আর যাদের ক্ষতি হয়েছে তার জন্য শিরিনের এবং তার মা দায়ী। এই নিয়ে পারুল এবং শিরিনের মধ্যে আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কোন রকমের রায়ান তাদের সামলায়। অন্যদিকে তুর্য আবারো রায়ানের ক্ষতি করার জন্য নতুন প্ল্যান করছে। রায়ানের কফিতে বিষাক্ত কিছু মিশিয়ে দেয় তুর্য। পারুলের প্রথমে সন্দেহ হয় কিন্তু রায়ান কোন কথা শোনে না। তারপর শ্রীতমার জন্মদিনের পার্টিতে গিয়ে সেখানে রায়ানের বন্ধুদের সাথে অন্য ছেলেদের ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। আর সেখানে এসে উপস্থিত হয়ে পুলিশ। পারুলের জন্যই রায়ানদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন