Bangla Serial

ফুলকি খুঁজে পেল নতুন সূত্র! ছোট রাজার নিখোঁজের রহস্য ফাঁসের পথে, ছোট রানীর ছলনা কি এবার প্রকাশ্যে আসবে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)-তে এসেছে এক বড় মোড়। রাজবাড়িতে বসেছে বকুলতলার মেলা, যেখানে ধানু দিদি, তমাল দা ও পিয়াল মিলে ফুলকিকে নিয়ে যায় মন ভালো করতে। কিন্তু এই আনন্দমেলাই পরিণত হচ্ছে রহস্যভেদী এক নাটকীয় মুহূর্তে। রানী মায়ের জীবনে ঘনিয়ে আসা অন্ধকার সরাতে এবার নিজের মতো করে তদন্তে নেমেছে ফুলকি। আর সেই তদন্তের সূত্র খুঁজে পেয়েছে মেলার মাঝেই।

গত পর্বে দেখা গিয়েছে, রাজবাড়ির পাশেই জমজমাট মেলায় উপস্থিত সবাই। সেখানে এক অদ্ভুত খেলা দেখিয়ে তাক লাগিয়ে দেয় টগর কুমার নামে এক জাদুকর। তাকে একটি ট্রাঙ্কে ঢুকিয়ে বালি চাপা দেওয়া হয়, এবং তিনি ১৫ মিনিট নিঃশ্বাস বন্ধ রেখে থাকেন। পিয়াল নিজে ট্রাঙ্ক পরীক্ষা করে দেখে তাতে একফোঁটাও হাওয়া ঢোকার জায়গা নেই। টগর কুমার জানান, “এইটাই আমার খেলার আসল রহস্য।”

এই দৃশ্য দেখে ফুলকির মনে পড়ে যায় রানী মা ও ছোট রাজার ঘটনা। রান্নার লোককে হুমকি, ছোট রাজাকে অন্যায়ভাবে ফাঁসানো—সব কিছু যেন ধীরে ধীরে জোড়া লাগতে থাকে তার মনে। ধানুর পরামর্শে খেলার শেষে টগর কুমারের সঙ্গে কথা বলে সে।

আজ, ৫ জুলাইয়ের পর্বে দেখা যাবে, খেলা শেষ হওয়ার পর রোহিত টগর কুমারকে ছবি তোলার অনুরোধ করে। টগর খুশি মনে রাজি হয়। তখনই ফুলকি জিজ্ঞেস করে, এই খেলায় তার এখন কতটা রোজগার হয়। উত্তরে টগর জানায়, আগের মতো আয় আর নেই, কারণ তার তিন পুরনো সঙ্গী—মনোহর, বিশ্বনাথ ও হৈমালি—তাকে ছেড়ে চলে গিয়েছে।

আরও পড়ুনঃ ছোট রাজার মুখে বড় রাজার খুনের রহস্য ফাঁস! ফুলকি-রোহিতের সামনে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি, জমে উঠেছে ‘ফুলকি’র কাহিনি

এই নামগুলো শুনেই ফুলকির চোখে আলো জ্বলে ওঠে। টগর জানায়, এখন হৈমালি ফিট কাপড়ের দোকান চালায়, আর মনোহর ও বিশ্বনাথ কাজ করছে ‘পাহাড়িপুর ভাতের হোটেল’-এ রাঁধুনি হিসেবে। ফুলকির মনে হয়, এদের খুঁজে পেলে হয়তো বাবার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যাবে। তাহলে কি এবার ছোট রানীর সমস্ত চক্রান্ত ফাঁস করে দিতে পারবে ফুলকি? ছোট রাজা কি ফিরে আসবেন? উত্তরের জন্য চোখ রাখুন ফুলকি-র আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন