Bangla Serial

ফুলকির ফাঁদে ধরা দিল ইন্দ্র! ছোট রাজার কাছে পৌঁছনোর লড়াইয়ে প্রথম সাফল্য রোহিত-ফুলকির

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন চরম মোড়ে। টিআরপি তালিকায় নিয়মিত নিজের জায়গা ধরে রাখা এই ধারাবাহিক দর্শকদের কাছে এখন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। রোহিত ও ফুলকির জুটি শুরু থেকেই দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। আর এখন গল্পে টানটান উত্তেজনা।

সম্প্রতি দেখানো হয়েছে, বড় রাজাকে দেখে চমকে ওঠেন ছোট রানী। ফুলকি আগে থেকেই আঁচ করেছিল ছোট রানীর কোনও চক্রান্ত থাকতে পারে, তাই বড় রাজাকে নিরাপদে সরিয়ে পুতুল রেখে দেয়। ফলে প্রাণে বাঁচেন বড় রাজা এবং মামলা পৌঁছায় কোর্টে।

আদালতে মামলা শুরু হতেই ছোট রানীর বিপদ বেড়ে যায়। বড় রাজা বেঁচে আছেন বলেই আজ কোর্টে সবকিছু প্রকাশ্যে আসছে, যা তার বহুদিনের কৌশল ও পরিকল্পনা ধ্বংস করে দিতে পারে। ধানু একের পর এক সাক্ষ্য ও প্রমাণ আদালতে পেশ করে, কিন্তু বড় রাজার পরিচয় নিশ্চিত করতে না পারায় শুনানির নতুন দিন ধার্য হয়। কোর্ট জানায়, বড় রাজা ও তার ভাইয়ের ডিএনএ টেস্ট করে রিপোর্ট পেশ করতে হবে।

এরপর ডিএনএ পরীক্ষার জন্য বড় রাজাকে নিয়ে বেরোয় ধানুর দল। কিন্তু মাঝপথে ধানুর কাছে ফোন আসে, তার শ্বশুর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ধানু উদ্বিগ্ন হলেও, ফুলকির সন্দেহ হয় এ ঘটনার পিছনেও কোনও ষড়যন্ত্র আছে।

আরও পড়ুনঃ সদানন্দ বাবাজিই বড় রাজা! মেনে নিল রাজমহলের বাসিন্দারা! তবে, কি ছোট রাণীর জামানা শেষ?

তাই তারা সিদ্ধান্ত নেয় ছদ্মবেশে ছোট রাজার সঙ্গে দেখা করার। পরদিন, ফুলকি হাসপাতালের বয় সেজে ভিতরে প্রবেশ করে। সেখানে ইন্দ্র, ছোট রাজার ভাই, তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। ইন্দ্র একজন দামি পরিবারের বখে যাওয়া ছেলে, এবং ফুলকি তার এই দুর্বলতাকেই কাজে লাগায়। রোহিত ও ফুলকি একসাথে পরিকল্পনা করে ইন্দ্রকে মাদক খাইয়ে অচেতন করে। এই প্রথম বাধা টপকে তারা এগিয়ে যায় ছোট রাজার কাছে পৌঁছনোর লক্ষ্যে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন