Bangla Serial

মৃ’ত্যুর হাত থেকে ফুলকিকে বাঁচালো বড়ো রাজা! বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই ছোট রানীর বাধার মুখে ফুলকি!

বলি হওয়ার থেকে শেষ মুহূর্তে গিয়ে ফুলকিকে বাঁচালো শ্যামানন্দ বাবাজি। জি বাংলার ফুলকি ধারাবাহিকে গত পর্বে দেখা গেছে, ফুলকি ও রোহিত স্মশানে পৌঁছে গেছে বিশেষ পুজোর জন্য। যে পুজো করলে ফুলকির বাবার সব স্মৃতি ফিরে আসবে। এই কারণে ফুলকি বেশ খুশি।

এদিকে, পুজো চলাকালীন রোহিত চারিদিকে তাকাচ্ছে কিন্তু শ্যামানন্দকে কোথাও দেখতে পাচ্ছে না। এমন সময়, ফুলকি ভক্তি ভরে মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে। এমন সময়, ফুলকি বলে আজ পুজোর পর তাঁর বাবার স্মৃতি ফিরে এলে চৌধুরী মহলে তাঁকে নিয়ে যাবে আর ছোটো রাণীর সব খেলা শেষ করবে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এদিকে, রুদ্র তাঁর লোককে নিয়ে পৌঁছে গেছে সেই আশ্রমে যেখানে ফুলকিরা গিয়েছিল বড়ো রাজার খোঁজ করতে। সেখানে গিয়ে জানতে পারে, ফুলকিরা গেছে নেত্বগ্রামের স্মশানে তাঁর বাবাকে খুঁজতে। এরপর, রুদ্র আর দেরী না করে সেই স্মশানের দিকে রওনা দেয়।

অন্যদিকে, দেখা যায় রঘুনন্দ বাবাজি ফুলকি রোহিতকে আলাদা করে ডেকে নিয়ে যায় প্রসাদ খাওয়াবে বলে। আর, এই পুরো ব্যাপারটা আরেক বাবাজি দেখতে পেয়ে কিছু একটা সন্দেহ করতে থাকে। সে মনে মনে ভাবে, এই সুলক্ষণা মেয়েকে কি বলি দেওয়ার জন্য নিয়ে গেল?

এরপর, দেখা যায় সেই রঘুনন্দ বাবাজি ফুলকিদের পায়েস প্রসাদ খেতে দিয়েছে। এই খাওয়া মাত্রই ওরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপর, ওই বাবাজি আর দেরী না করে ফুলকিকে মা কালীর কাছে নিয়ে যায় বলি দিতে। শুরু হয় বলির পুজো। এদিকে, দেখা যায় স্মশানে এসে শ্যামানন্দ ফুলকিদের খুঁজছে আর সেই সময় এক বাবাজি বলে রঘুনন্দ তাঁদের আলাদা জায়গায় নিয়ে গেছে। এই শোনা মাত্রই সে ছুটে চলে যায় তাঁদের খুঁজতে। গিয়ে দেখে রোহিত অজ্ঞান হয়ে পড়ে আছে।

কোনোরকমে তাঁর জ্ঞান ফিরিয়ে শ্যামানন্দ ফুলকির কথা রোহিতকে জিজ্ঞাসা করলে সে অবাক হয়ে যায় আর পাগলের মতো বউকে খুঁজতে থাকে। এরপর, দেখা যায় রঘুনন্দ ফুলকির বলি দিতে যাবে তখনই রোহিতরা গিয়ে তাঁকে আটকে দেয়। এরপর, অনেক যুদ্ধ করে শ্যামানন্দ ফুলকিকে বাঁচায়। অবশেষে, পুলিশরা এসে রোহিতদের উদ্ধার করে।

আরও পড়ুনঃ মা কালীর কাছে বলির পাত্রী ফুলকি! নিজের অজান্তেই মেয়েকে বাঁচিয়ে নিল বড়ো রাজা! ফাঁ’স আজকের পর্ব

এই ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে, শ্মশানে জ্ঞান আসার পর ফুলকি শ্যামানন্দকে বলছে, তুমি রাজমহলের বড় রাজা বাবু। আমি আর তোমাকে এইসবের মধ্যে রাখবো না। আমি তোমার মেয়ে ফুলকি। তোমার কিচ্ছু মনে পড়ছে না। বাবা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন