Bangla Serial

চোরাবালিতে তলিয়ে গিয়েও ফিরে এলো রোহিত-ফুলকি! সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবে কী রায় দম্পতি? আগামী দিনে কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

বড় রাজার খোঁজ করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে গেল রোহিত-ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পুলিশ নিয়ে ফুলকিরা পৌঁছে গেছে রাজমহলের শেষ সীমান্তের বুরুচি গ্রামে। এই গ্রামে গিয়েও সেই অর্থে নানান লোককে জিজ্ঞাসা করে বড় রাজার কোনো খোঁজ খবর পেল না ফুলকিরা।

তবুও হাল ছাড়েনি রোহিতরা। এমন সময় ফুলকিরা সম্পূর্ণাকে জিজ্ঞাসা করে তারা পরের গ্রামে যায় যে গ্রামের নাম পাহাড়পুর। এরপর, ফুলকিরা সম্পূর্ণাকে চলে যেতে বলে। এমন সময় ফুলকি এবং রহিত আলোচনা করতে থাকে তারা খুব ভালোভাবে গ্রামটা ঘুরে নিয়ে তারপর বাড়ি ফিরবে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

তাই ফুলকিরা আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাহাড়পুর গ্রামের উদ্দেশ্যে। এদিকে ফুলকিদের ওপর কড়া নজর রেখে যে রুদ্র। মনে মনে রুদ্র ছক বেধেছে যে এই গ্রামে প্রবেশ করলেই ফুলকিদের প্রাণীই শেষ করে ফেলবে।

এরপর,রোহিতরা এই গ্রামে পৌঁছে সেখানকার মাস্টারের খোঁজ করতে থাকে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি সে নিজের কাজের জন্য একটু টাউনের দিকে গেছে। তাই আর অপেক্ষা না করে ফুলকিরা গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এতে এমন সময় হঠাৎ করেই তাদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই আর সেই রাতে বাড়ি পৌঁছাতে পারেনা। এমন সময় এই গ্রামে স্থানীয় এক বাসিন্দার থেকে গাড়ি সারাবার কোন লোকের খোঁজ করলে সে কিছুই বলতে পারে না। তাই অগত্যা হয়েই সেই রাতে ফুলকিরা ওই গ্রামে থেকে যায়।

এরপর, এই গ্রামে এসেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে ফুল্কিতে আলাপ হয়েছে সে একটা স্কুল বাড়িতে সেই রাতের জন্য তাদের থাকার ব্যবস্থা করে দেয়। এমনকি খাবার ব্যবস্থাও সেই মহিলাই করে দেয়। এদিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর অচেনা একটা জায়গায় আটকে পড়েছে বলে মনে মনে একটু দুশ্চিন্তাও হতে থাকে। কিন্তু, এমন রোমান্টিক মরশুমে রোহিত ফুলকির খুনসুটি ও শুরু হয়ে যায়। এমন সময় রোহিত কথায় কথায় ফুলকিকে জিজ্ঞাসা করে সে যদি আজ চৌধুরী মহলের রাজকন্যা হয়ে থাকে তাহলে সেই তাকে ভুলে যাবে না তো?

আরও পড়ুনঃ বড় রাজাকে খুঁজতে ফুলকির নতুন অভিযান! রুদ্র তৈরি করছে ফুলকির মরণ ফাঁদ! তবে কি সত্যি-মিথ্যার লড়াইয়ে জয় হবে শত্রুপক্ষর?

এইসব কথা বলতে বলতে হঠাৎই সেই লক্ষ্মী এসে ফুলকিদের কাছে সাহায্য চাই আর বলে, তার স্বামীকে কোন গুন্ডারা যেন মারার জন্য উঠে পড়ে লেগেছে। এই শুনে রোহিতরা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে তার বরকে বাঁচানোর উদ্দেশ্যে ঘন জঙ্গলের দিকে পৌঁছে যায়। কিন্তু, এই বানানো ঘটনা যে ফুলকিদের মরণ ফাঁদ হতে চলেছে তা তাঁরা একটুও টের পায়নি। এরপর দেখা যায় রুহিতদের অসাবধানতায় এক চোরাবালিতে পা পড়ে তাদের এবং ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যেতে থাকে। এই সিরিয়ালের আগামী পর্ব দেখতে পাওয়া যাবে, চোরাবালিতে তলিয়ে যাওয়া সত্ত্বেও কেউ যেন এক গাছের আড়াল থেকে দূরে ছুড়ে দেয় ফুলকিদের দিকে আর সেই দড়ির সাহায্যে রোহিতরা বেঁচে যায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন