বিপদের সময় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে চোরাবালির থেকে আড়াল থেকে বাঁচিয়ে দিল ফুলকিদের। জি বাংলা ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, লক্ষীর বর কে খুঁজতে গিয়ে চোরাবালিতে তলিয়ে যাচ্ছে রোহিতরা। আর, এমন সময় ফুলকিরা বুঝতে পারে যে এই লক্ষী কোন ভালো মানুষ নয় বরং ছোটো রাণীর ঠিক করা লোক। যে কিনা ফুলকিদের এই বিপদের মধ্যে ফেলেছে।
অন্যদিকে চোরাবালিতে তো তলিয়ে যাচ্ছে ফুলকিরা এই দেখে আনন্দ পায় রুদ্র রূপ সান্যাল আর লক্ষীকে বলে সে খুব ভালো নাটক করেছে। এমন সময়, রুদ্র আড়াল থেকে বলতে থাকে রোহিতদের এই মৃত্যু সেই সামনাসামনি দাঁড়িয়ে দেখতে পারবে না তাই সে চলে যায়।

এদিকে দেখা যায় চোরাবালি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফুলকি রোহিত। কিন্তু, তাঁর মধ্যেও ফুলকি, মা কালীর নাম করে যাচ্ছে এবং তার কাছে সাহায্য চাইছে। এমন সময়, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে আড়াল থেকে ফুলকিদের দিকে একটা দড়ি ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
আর রহিতরা সেই সুযোগ বুঝে দড়িটার সাহায্যে কোনো রকমে উপরে উঠে আসে এবং প্রাণে বাঁচে। তবে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হল ছোটো রাজা। এমন সময় ফুলকিরা প্রাণে বাঁচলেও মনে মনে ভাবে নিশ্চয়ই কোন দেবদূত এসে তাদের প্রাণ বাঁচিয়েছে।
এরপর, ছোটো রাজা কোনো রকমে বাড়ি ফিরে আশাভরির পাশে শুতে যাবে কিন্তু তখনই দেখে সে ঘুম থেকে উঠে পড়েছে। এরপর ছোট রানী ছোট রাজা কে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তবে, ছোট রানী বুঝতে পারেনা আসলে ছোট রাজা কোন কাজ করতে গিয়েছিল।
এরপর, ছোট রাজা নানান ধরনের ভুলভাল কথা ছোট রানীকে বুঝিয়ে দেয়। আর, সেও সেই কথা শুনে শুয়ে পরে। এরপর ছোট রাজা মনে মনে ভাবতে থাকে ফুলকি এই বাড়ির আসল বড় মেয়ে এবং সে আরো মনে মনে চায় ফুলকি যেন তার দাদারp আসল মৃত্যুর রহস্য খুঁজে বার করে।
এরপর, পরদিন সকাল হতেই ফুলকিরা সেই গ্রামে ফিরে আসে যেখান থেকে লক্ষ্মীর সঙ্গে তাদের আলাপ হয়েছিল। এদিকে, ততক্ষণ এই গ্রামের সবাই মিলে একটা আলোচনা সভা বসিয়ে ফেলেছে রোহিতদের নিয়ে যে সকাল থেকে তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর ফুলকিরা ফিরে আসায় তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে।
আর, কথায় কথায় ফুলকিরা বড় রাজার কথা জানতে চাই তাদের থেকে। অনেক চেষ্টা করার পর ওই গ্রামের মোড়ল জেলের সাহায্য নিয়ে ফুলকিদের জানায় আজ থেকে কুড়ি বছর আগে লম্বা চওড়া এক দেহ তাদের এই গ্রামে ভেসে এসেছিল। এমনকি, সে জীবিত অবস্থাতেও ছিল। এই শুনে মনে মনে ফুলকি খুব আনন্দিত হয়ে ওঠে।
আরও পড়ুনঃ চোরাবালিতে তলিয়ে গিয়েও ফিরে এলো রোহিত-ফুলকি! সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবে কী রায় দম্পতি? আগামী দিনে কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?
এই সিরিয়ালের আগামী দেখতে পাওয়া যাবে, লাবুরা ফুলকিদের কাছে যেতেই সে বলে ওঠে একটা ভালো খবর আছে। ওদিকে, রোহিত বলে এই গ্রামের লোকেরা কুড়ি বছর আগে একটা লম্বা চওড়া লুকিয়ে গ্রামের নদীর ধারে ভেসে আসতে দেখেছেন। এমন সময় লাবু ফুলকিদের বলে, নবাবগঞ্জের লাইব্রেরী ঘাটতে গিয়ে একটা খবরের কাগজ পেয়েছে।
