বিশ্বাস এবং সত্যের জোরে চৌধুরী মহলে গিয়ে সকলের সামনে নিজেকে বড় রাণীমার মেয়ে বলে ঘোষণা করল ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ছোট রানী মাঠ ড্রাগসের কারখানা ধ্বংস করে ফুলকিরা ম্যাপ অনুসরণ করে পৌঁছে গেছে পরবর্তী গন্তব্যে। ফুলকিরা এবার ছোট রানী মার্চ বেআইনি অস্ত্রের কারখানাকে ধ্বংস করতে প্রস্তুত হচ্ছে।
রোহিত-ফুলকির সঙ্গে এই ধ্বংসের খেলায় হাত মিলিয়েছে তমাল এবং পিয়ালও। ডোবা পুকুরের জঙ্গলে গিয়ে এক পোড়ো বাড়িতে তৈরি হচ্ছে বেআইনি অস্ত্র এইসব জানতে পারে ফুলকিরা। এরপর, গাছের আড়াল থেকে গুটিকতক কাচের বোতলে রকেট বাজি লাগিয়ে সেই অস্ত্র কারখানার দিকে নিক্ষেপ করে। ফলত, সমূলে নির্মূল হয় ছোট রানী মার বিআইনি কান্ড।

আর এইসব কীর্তিকলাপের ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করতে থাকে পিয়াল। এরপর, রোহিত তমালদের বলে তাঁরা যেনো আর এইসব ব্যাপারে নিজেদেরকে না জড়ায়। এদিকে, যতই হোক বোন চৌধুরী মহলে আছে বলে চিন্তা হতে থাকে রোহিতের। এমন সময় ফুলকি বলে, ভানু দিদির জীবন সুরক্ষিত রাখতে তাদেরকে কঠিন পদক্ষেপ নিতেই হবে।
এরপর ফুল কি এবং রোহিত সোজা রওনা দেয় রাজমহলের উদ্দেশ্য। এদিকে, বড় রানীকে হাতে রাখার জন্য ছোট রানী সকলের সামনে নিয়ে এসে একসঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য অনুরোধ জানায়। ছোট রানী মনে মনে ভাবে বড় রানীকে সঠিকভাবে সুস্থ রাখার জন্য তাকে এইটুকু সেবা যত্ন করতেই হবে।
খেতে বসার সময় হঠাৎ করেই বাড়িতে সাইরেন বেজে ওঠে। সেই সময় বাড়ির সকলেই ভাবতে থাকে নিশ্চয়ই কেউ বিনা অনুমতিতে জোর করে বাড়িতে প্রবেশ করতে চাইছে বলে এই সাইরেন বাজছে। সিসিটিভি মারফত ছোট রানী জানতে পারে বাড়িতে নিজের জোর খাঁটিয়ে সকল দেহরক্ষীদের তোয়াক্কা না করে জোর করে বাড়িতে ঢুকে আসছে ফুলকি এবং রোহিত।
ফুলকির এমন রুপ দেখে চমকে যায় ছোট রানী। এমন সময়, ডাইনিং টেবিলের একেবারে সিংহাসনের চেয়ারে বসে খানিক মজার ছলে ফুলকি ছোট রাণী মাকে বলে রাজ বাড়ির খাবার সে চেখে দেখতে চায়। এরপর, ফুল ফুলকি জানায় সে ছোট রানী মার সঙ্গে বোঝাপড়া করতে এসেছে।।
ফুলকির এমন ব্যবহার দেখে বড় রাণীমা রেগে যায় আর তখনই ফুল্কি তাকে জানায় সে তার সঙ্গে পরে বোঝাপড়া করে নেবে। এদিকে, ছোট রানী মা মনে মনে ভাবতে থাকে ফুলকি কি তাহলে ডিএনএ টেস্ট করে জানতে পেরে গেল সে’ই এই বাড়ির আসল উত্তরাধিকারী?
এরপর ফুলকি জোর গলায় বলতে থাকে সেই আসল এই বাড়ির উত্তরাধিকারী, বড় রাণীমার হারিয়ে যাওয়া মেয়ে। এই শুনে ছোট রাজা অবাক হয়ে যায়। এমন সময় ফুলকি ছোট রানী মার মুখ দেখে বুঝতে পারে সে ভয় পেয়েছে অর্থাৎ মা কালীর ইঙ্গিতই ঠিক। কিন্তু, এদিকে নিজের স্বপক্ষে কথা বলে ছোট রাণী জানায় বড় রানীর মেয়ে মৃত অবস্থাতেই জন্মেছিল। তাই, ফুলকি যা বলছে তা সবই মিথ্যে।
কিন্তু, এদিকে ফুলকির কথা কে সমর্থন করে বড় রাণীমা বলে সে তার মেয়ের কান্নার আওয়াজ সেই সময় শুনতে পেয়েছিল। এরপর, অশান্তির পরিস্থিতি থেকে নিজেকে বিরত রাখার জন্য কাঁদতে কাঁদতে ঘরে ছুটে চলে যায় বড় রানী মা। এরপর ফুল কি? একে একে ছোট রানীমার গোপন যাবতীয় কাজের ভিডিও দেখাতে থাকে সকলকে। অবশেষে ফুলকি ছোট রানী মা এবং চৌধুরী মহলের বাকি সদস্যদের জানিয়ে আসে সে আগামী কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দেবে সে’ই এই বাড়ির আসল উত্তরাধিকারী, শুধু প্রমাণের অপেক্ষা।
আরও পড়ুনঃ ফুলকির দাপটে লাটে উঠলো ছোট রানীর ব্যবসা! রাজ মহলের রানীর র মুকুট ছিনিয়ে নেবে ফুলকি! ফাঁ’স আজকের পর্ব
‘বড়মাই তোমার নিজের মা, একজনই বাধা হয়ে দাঁড়াচ্ছে। না তুমি বড় রাণীমার কাছে পৌঁছাতে পারবে, না তুমি পারবে কোন ডিএনএ টেস্ট করাতে’ এমনটা বলল রোহিত। এই শুনে ফুলকি বলল, বড় রানী মার ঘরে সেই সুরঙ্গ পথ ধরে গিয়ে ব্লাড স্যাম্পেল নিয়ে আসবে ডিএনএ টেস্ট করানোর জন্য।
