Bangla Serial

বড় রানীকে সুস্থ করাই ফুলকির একমাত্র লক্ষ্য! মাকে আগলে রাখার লড়াইয়ে সামিল ফুলকি!

ফুলকি জানতে পারলো চৌধুরী মহলের বড় রানী তার আসল মা। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, বড় রানী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে আর সেই সময়তেই ফুলকি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে এমন সময় ছোট রানী ফুলকির কাছে গিয়ে বলে, ‘আমি প্রমাণ করে ছাড়বো তুমি বড়রা নীতি ভুলিয়ে-ভালিয়ে ওই চৌধুরী মহল থেকে বের করে নিয়ে গিয়ে রায় চৌধুরী বাড়িতে নিয়ে গেছ। তারপর অপহরণ করার নাটক করে বড় রানীকে মেরে ফেলতে চেয়েছ সবটা নাটক করে।’

এমন কথা ফুলকি ছোট রাণীর মুখ থেকে শুনে বলে উল্টে সে’ই সমস্ত নাটক ভঙ্গ করে দেবে ছোট রানীর। ভুল কি বললো বড় রানী পুরোপুরি সুস্থ হলে সব সত্যি সবার সামনে চলে আসবে। এরপর, ফুলকি মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে বড় রাণীমার নামে। এমন সময় এক ভৈরবী মা এসে ফুলকিকে ইঙ্গিত দেয় যে সে এতদিন ধরে যাকে খুঁজছিল আজ সে তাকে পেয়েছে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

কিন্তু নিজের লোককে পেয়েও হারানোর যন্ত্রণা অনেক বেশি এমনটাই ভৈরবী মা বলে ফুলকিকে। প্রথমে ফুলকি ওই ভৈরবী মায়ের ইঙ্গিত বুঝতে না পারলেও পরবর্তীতে বড় রানীর সঙ্গে ঘটা নানান ধরনের ঘটনার কথা মনে করতে থাকলে ফুলকি বিশ্বাস করে হয়তো বড় রানী তার হারিয়ে যাওয়া মা।

এদিকে ছোট রানী রুদ্রকে ফোন করে রীতিমতো শাসন করতে থাকে সেই ফুলকির ক্ষতি করতে গিয়ে কি করে বড় রানীর এত বড় ক্ষতি করে দিল? ছোট রানী রুদ্রকে বলে বড় রানী বেঁচে থাকাটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ তার নামের পাশে একর জমি সমস্ত টাকা ছোটরাণীর তহবিলের আসে।

এদিকে ফুলকি বড়মার নামে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে এবং ভৈরবী মায়ের কথাগুলো বারে বারে ভাবতে থাকে। এরপর দেখা যায়, ছোট রানীর সঙ্গে রোহিতের নানান ধরনের তর্কবিতর্ক হতেই থাকে। হারহাইনেস অনবরত বলতে থাকে এই হসপিটাল থেকে তারা বড় রানীকে শহরের কোন বড় হসপিটালে নিয়ে যেতে চায়।

কিন্তু, রোহিত তাদের বাধা দেয় বলে, বড় রানী মা তার কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ ফুলকির সঙ্গে তার একটা ভালোবাসার বাঁধন তৈরি হয়েছে এমনকি ফুলকি নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছে পর্যন্ত তাই তাদের অধিকার আছে বড় রাণী মার ব্যাপারে কথা বলার।

এরপর দেখা যায় দ্বিতীয়বারের অপারেশন হয়ে যাওয়ায় পর ডাক্তারেরা রোহিতদের এসে জানায় তিনি আগের থেকে একটু ভালো আছেন তবে সম্পূর্ণ বিপদ মুক্ত হয়নি। এদিকে, ফুলকি নিজের রক্ত দিয়ে মা কালীর কাছে পুজো দেয় যাতে বড় মা সুস্থ হয়ে ওঠে এবং সে যেন জানতে পারে কে তার আসল মা? এমন সময় ফুলকি এও ভাবে যে ছোটবেলাতেই তার সঙ্গে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে কি এই ঘটনার পিছনে ছোট রানীমার হাত রয়েছে?

ফুলকি এইসব ভাবতে ভাবতে রোহিত তার কাছে এসে পৌঁছয় এবং তাঁকে বড় রাণী মার কাছে নিয়ে যায়। এদিকে, ছোট রানী বড়মার সামনে গিয়ে বলতে থাকে তাঁকে সে কোনোভাবেই মরতে দেবে না সে মরে গেলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর চৌধুরী মৌলের সবাই বড় রানীকে দেখে চলে গেলে ফুলকি এবং রোহিত যায় বড় রানীকে দেখার জন্য। অনেকক্ষণ পর বড় রানীকে দেখে ফুলকি তার মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দেয় এবং রোহিতকে বলে সে বড় রানীর রক্তের সঙ্গে তার রক্তের ডিএনএ টেস্ট করাতে চায় কারণ তার মনে সন্দেহ হচ্ছে সে হয়তো হারিয়ে যাওয়া বড় রানীর মেয়ে।

আরও পড়ুনঃ শেষ দানে বাজিমাত! শত্রুর চোখে ধুলো দিয়ে পালালো ফুলকি! খুঁজে পেল নিজের জন্ম পরিচয়! ফাঁ’স আজকের পর্ব

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে, ফুলকি রোহিতকে বলছে, ‘আমাকে জানতেই হবে স্যার যে বড়মার সঙ্গে আমার কোন রক্তের সম্পর্ক আছে কিনা? বড়মাই আমার জন্মদাত্রী মা কিনা?’

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন