চৌধুরী মহলের বড় রানী মানিকজ হওয়ার জন্য পুলিশের কাছে নালিশ জানাল হারহাইনেস। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, সকাল সকাল ছোট রানী মা এবং তার বাড়ির সকল সদস্যরা মিলে রায় চৌধুরী বাড়িতে এসেছে বড় রাণী মার খোঁজ করতে। কিন্তু, এদিকে রুহি টেরা জানেই না সকাল থেকে ফুলকি এবং বড়রানী মা কোথায় গিয়েছে সারা বাড়িতে কোথাও নেই তারা।
এমন সময়, ছোট রানী মা কিছুটা ইচ্ছে করেই রায়চৌধুরী বাড়ির সকলের সামনে বড় রানী মা নিখোঁজ বলে নাটক করতে থাকে। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আশাভরি চৌধুরী নবাবগঞ্জের লোকাল থানায় ফোন করে যাতে তাঁরা রোহিতকে ধরে নিয়ে যায়।

এমন সময় রোহিতের মা আলাদা করে কথা বলবে বলে তাকে টেনে নিয়ে যায়। এরপর, রোহিতের মা রোহিতকে খুবই বকাবকি করতে থাকে ফুলকির কার্যকলাপের জন্য। এই সময়, রোহিত কথায় কথায় বলি চৌধুরী মহলে এমন অনেক গুপ্ত ঘটনা রয়েছে যা ফুলকি জানতে পেরেছে ফলে, ছোট রানী মা ইচ্ছা করেই এমন ঘটনা সৃষ্টি করছে। এরপর রোহিত বলে সে জানেনা ফুলকি বড় রানীকে নিয়ে কোথায় গেছে?
এদিকে আবার ইতিমধ্যেই বাড়িতে এসে গিয়েছে পুলিশ। এমন সময় রোহিত বারে বারে সকলকে বোঝানোর চেষ্টা করছে তাকে ধরে না নিয়ে গিয়ে বরং এই সময় ফুলকিদের খোঁজা উচিত তাড়া কোথাও গেছে কিনা কিংবা কোন বিপদে পড়েছে কিনা? কিন্তু, ছোট রানী মা ইচ্ছা করেই সকলের কাছে ফুলকির নামে বদনাম করতে থাকে এবং পুলিশকে বলে রোহিত কে ধরে নিয়ে যেতে কারণ সে সবটা জানে।
অবশেষে অনেক তর্কবিতর্কের পর, রোহিত কে পুলিশেরা থানায় ধরে নিয়ে যায়। এরপর রানী মা মনে মনে ভাবে, কিছুদিনের মধ্যে বড় রানীকে খুঁজে পাওয়া গেলেও ফুলকি মাছ সমুদ্রে জলের তলায় তলিয়ে মারা যাবে এদিকে আবার রোহিত কেউ আটকে রাখা গেল ফুলকিদের খোঁজ করার জন্য। অতএব সবটাই তার প্ল্যানমাফিক চলছে।
এরপর দেখা যায় রোহিত কে পুলিশেরা থানায় নিয়ে গিয়ে নানান ধরনের জিজ্ঞাসা বাদ করে কিন্তু রোহিতের কাছে কোনো উত্তরই নেই। উল্টে, রোহিত বারে বারে বলতে থাকে তাকে এক্ষুনি যেতে হবে ফুলকি এবং বড় রানীর খোঁজ করার জন্য। এরপর, রোহিতকে ছাড়াতে তার বোন চলে আসে থানায় আর কোটের অর্ডার অনুযায়ী রোহিতকে ছাড়তে তারা বাধ্য বলে ধানসিড়ি।
আরও পড়ুনঃ নিখোঁজ চৌধুরী মহলের বড় রানী! ছোট রানীর ফাঁদে ফেঁসে গেল রোহিত! স্বামীকে কি বাঁচাতে পারবে ফুলকি?
এমন সময়, কোটের অর্ডারকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে ইন্দ্ররা পুনরায় ধানুদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়। সবশেষে রোহিত কোনরকমে থানা থেকে বেরিয়ে ঘুরতে শুরু করে ফুলকিদের। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আটক থাকা ফুলকিরা, গুন্ডাদের ভয় দেখিয়ে মেরে তাঁরা পালিয়ে এল কোনরকমে।
