Bangla Serial

ফুলকিকে মা’রতে চলল ভন্ড বাবাজি! রুদ্রকে হাতেনাতে ধরলো রোহিত! ছোটো রাণীর জারিজুরি শেষ!

অনেক কান্ড ঘটানোর পর অবশেষে হারহাইনেস জানতে পারলো চৌধুরী মহলের উত্তরাধিকারীর নাম। চৌধুরী মহলের হারিয়ে উত্তরাধিকারী হল ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, বিদেশ থেকে আসা বাবাজিকে সবাই দূর থেকে প্রমাণ করছে। আর, এমন সময় ফুলকি প্রণাম করার সময়ে ভন্ড বাবাজি অর্থাৎ রুদ্র একটা ফুল ফুলকির দিকে ছুঁড়ে রাণী মাকে বুঝিয়ে দেয় সে’ই আসল উত্তরাধিকারী।

ফুলকি উত্তরাধিকারী জেনে অবাক হয়ে যায় রাণী মা আর ভাবতে থাকে এটা কীকরে সম্ভব? এমন সময়, ফুলকি আশীর্বাদী ফুল পেলেও তাঁর এই বাবাজিকে মোটেও সুবিধের মানুষ মনে হয় না। তাই, ফুলকি রোহিতকে বলে বড়মা’র ঘরে ঘুরতে চলে যায়। বড়ো রাণীর ঘরে গিয়ে দেখে সে গোপালকে খেতে দিচ্ছে। এই সময় বড় রানী ফুলটিকে দেখে খুব আনন্দিত হয়ে যায় আর বলে, আজ সেই গোপালের জন্য নিজের হাতে অনেক কিছু রান্না করেছে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এরপর গোপালের জন্য রান্না করা খাবার বড় রাণীমা নিজে হাতে ফুলকিকে খাইয়ে দেয় আর অনেক গল্প করতে থাকে। এদিকে, ফুলকি-বড়ো রাণীকে একসঙ্গে দেখে চমকে যায় হারহাইনেস। আশাভরি ভাবতে থাকে, সে আগে কোনদিনও লক্ষ্য করেনি দুজনে মুখের মধ্যে এত মিল রয়েছে। এরপর বড় রানী থেকে ফুলকিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেন ‘দিদি এখন ওষুধ খেয়ে বিশ্রাম নেবে, ফুলকি তুমি চলে এসো’।

এরপর, বসার ঘরে ফুলকি এলেই তাঁর সঙ্গে ধানু বাবাজির ব্যাপারে আলোচনা করতে থাকে। এমন সময় রোহিত আদিত্য হাজির হয়। এরপর ফুল কি আদিত্যকে বলে সেও যেন সব সময় তার ধানু দিদির খেয়াল রাখে। আর, এইসব কথাবার্তাই দূর থেকে লক্ষ্য করতে থাকে আশাভরি চৌধুরী। এমনকি তিনি মনে মনে ভাবে তার বড় ছেলে রাগ একেবারেই উধাও হয়ে গেল কি করে? আদিত্য রায় চৌধুরী বাড়ি থেকে আসার পর থেকেই অনেক হাসিখুশি দেখতে লাগছে, এটা কি করে সম্ভব?

এরপর, ছোট রানী মা ফুলকিদের কাছে এসে বলে তাদের ঘরে শুতে যেতে এবং আদিত্যকে বলে তার অফিস রুমে যেতে। এমন সময় আদিত্যকে ধানু কাজ নিয়ে জিজ্ঞাসা করলেই হঠাৎ রেগে যায় যাঁর কারণ কখনোই বুঝে ওঠে না ধানু। অন্যদিকে দেখা যায়, ছোটো রানীমা স্বয়ং রোহিতদের অতিথি ঘরে পৌঁছে দিয়ে আসে। হারহাইনেস তাঁর নানান কথার ভঙ্গিতে রোহিতকে বুঝিয়ে দেয় ফুলকি স্বভাব আচরণ তার একেবারেই ভালো লাগছে না।

এরপর, হারহাইনেস ঘর থেকে চলে যাওয়া মাত্রই ফুলকি রোহিতকে বলতে থাকে এই মহিলা চায় সবাইকে নিজের মতে চালাতে। এমনকি, সবাইকে যদি সিন্দুকে ঢুকিয়ে চাবি দিয়ে রাখতে পারতো তাহলে তার খুব ভালো লাগত, এমনটাই বলে ফুলকি। এরপর রাতের বেলা শুয়ে রোহিত ফুলকিকে বোঝাতে থাকে সে যেন এই রাজ পরিবারের ব্যাপারে আর বিশেষ আগ্রহ না দেখায়। কারণ, যতই হোক এটা ধানুর শ্বশুর বাড়ি। কিন্তু, ফুলকি কিছুতেই থামিয়ে রাখতে পারছে না নিজেকে। ফুলকির সব সময় মনে হচ্ছে সে তাহলে বড়মাকে কি জবাব দেবে?

আরও পড়ুনঃছোট রাণীর ষ’ড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ল ফুলকি! জোড়া শত্রুর মুখোমুখি টিকে থাকতে পারবে তো নায়িকা? ফাঁ’স আজকের পর্ব

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি ও বড়ো রাণী একই ঘরে ঘুমাচ্ছে। আর এই সময় ঘরে এসে হাজির হয় ভন্ড বাবাজি অর্থাৎ রুদ্র। রুদ্র মনে মনে বলে, ফুলকিকে মারার এমন সুযোগ সে কীকরে হাতছাড়া করবে? এরপরেই ঘরে হঠাৎ ফুলকিকে ডাকতে ডাকতে এসে পরে রোহিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন