চৌধুরী মহলে ছোট রানী মা বরণ করলো বউ রাণী অর্থাৎ ধানসিড়িকে। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, বিয়ে এবং বাসর রাতের শেষে ঘরে এসে একান্তে একটু সময় কাটাচ্ছে রোহিত ফুলকি। এই সময় ফুলকি রোহিতকে সমস্ত ঘটনা খুলে বললে সে অবাক হয়ে যায়। এরপর কথায় কথায় ফুলকি বলে, আগামীকাল তার ধানু দিদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে মা কালীর মন্দিরে পুজো দিতে যাবে, আর সঙ্গ দিতে হবে রোহিতকে।
যথারীতি পরের দিন সকালেতেই ফুল্কি রোহিত পৌঁছে যায় কালীমন্দিরে এবং গিয়ে ধান সিঁড়ির নামে পূজো দেয়। ফুলকিরা ভগবানের কাছে প্রার্থনা করে ধানও যেন বিবাহিত জীবন খুব সুখে শান্তিতে কাটায়। এরপর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা হয়, সেই গেমস ভিলেজের শিল্পার সঙ্গে।

খানিক নিরুপায় হয়েই শিল্পা দেখা করে ফুলকিদের সঙ্গে আর বলে তার এখন কোন চাকরি নেই। শিল্পা এই কথা তার মাকেও বলতে পারছে না, তাই অসহায় হয়ে সাহায্য চাইছে রোহিতদের থেকে। এমন সময় রোহিত কাকে বলে, তাদের সুপারস্টোরে লোক নিচ্ছে। সে চাইলে সেখানে কাজ করতে পারে। এই শুনে খুবই আনন্দিত হয় শিল্পা আর ধন্যবাদ জানায় ফুলকিদের। আর, ধানুর বৌভাতে নিমন্ত্রণ জানায় শিল্পাকে।
এরপর বাড়িতে পৌঁছানো মাত্রই ধানুকে বিদায় জানানো তোরজোড় শুরু হয়। ওদিকে হরহাইনেস ফোন করে জানতে চায়, বাড়ির বউ কখন রওনা দেবে? এরপর, ধানু তাঁর মাকে কনকাঞ্জলি দেওয়ার সময় কান্নায় ভেঙে পরে। ধানুর মন খারাপ দেখে ফুলকি ঠিক করে তাঁকে ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে হাসতে হাসতে বিদায় জানাবে। এই পরিকল্পনা করা মাত্রই, ফুল ফুলকি তাড়াহুড়ো করে সব জোগাড় করে ফেলে আর ঢাক ঢোল বাজিয়ে ধানুকে বিদায় জানায়।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলো রোহিত! শুরু হলো ফুলকির সঙ্গে রাণী মার ঠান্ডা যুদ্ধ! কি হতে চলেছে ধারাবাহিকের আজকের পর্বে?
এমন সময়, ধানসিড়ি হঠাত ফুলকিকে চৌধুরী মহলে যাওয়ার জন্য অনুরোধ জানায়। এই কথা শুনে একেবারেই রাজি হয়ে যায় ফুলকি আর ধানুর সঙ্গে পৌঁছে যায় চৌধুরী মহলে। ওদিকে ছোট কুমার, তার মাকে ফুলকি আসছে বলে খবর জানায়। এরপর, মহা ধুমধাম এর সঙ্গে হারহাইনেস তাঁর বৌমাকে বরণ করে নেয়। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হারহাইনেস ধানুকে বলছে, ধানুর আজ থেকে নতুন পরিচয় রাজ মহলের বউ রাণী। অন্যদিকে, ফুলকি মনে মনে ভাবছে, ছোটো রাণীমাকে দেখলেই তাঁর কেমন যেনো মনে হয়।
