Bangla Serial

শেষ হচ্ছে সিরিয়াল অমর সঙ্গী! চোখের জলে নয় কেক কেটে, সেলফি তুলে শুটিং সেটকে বিদায় জানালো শ্রী-রাজ! কী বললেন ধারাবাহিকের কলাকুশলীরা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অমর সঙ্গী’ পার করলো ২০০পর্ব। আর এই খুশিতেই শুটিং সিটে জমজমাট সেলিব্রেশন করতে দেখা গেল সিরিয়ালের কলাকুশলীদের। তবে, আনন্দের সঙ্গে রয়েছে মুখভার করা দুঃখ। ১বছর পার করতে না করতেই শেষ হতে চলেছে শ্রী-রাজের গল্প।

আর, এই ধারাবাহিকের শেষ দিনের এক বিশেষ সাক্ষাৎকারে দেখা যাচ্ছে খোলামেলাভাবে আড্ডা দিচ্ছে অমর সঙ্গী’র অভিনেতা-অভিনেত্রীরা। সাধারণভাবেই সিরিয়াল শেষ হওয়ার সময় সকল কলাকুশলীদের চোখের কোনেই কিছুটা হলেও জল দেখতে পাওয়া যায়। আর এই অনুভূতি থেকেই নীল ওরফে রাজ জানায়, সিটির বাইরে সকলের সঙ্গে দেখা হলেও এই একসঙ্গে এত ঘন্টা সময় কাটানোটাকে সে খুবই মিস করবে।

ahonamarriage

অন্যদিকে অভিনেত্রী শ্যামোপ্তি জানায়, একে অন্যের সঙ্গে আগামী দিনে কাজ করলেও কখনোই পাওয়া সম্ভব হবে না, তাই মন খারাপ তো অবশ্যই হচ্ছে। কথায় কথায় আবার জানা গেল, নীল আগামীদিনে কিছু কাজের জন্য পাড়ি দিচ্ছে মুম্বাই। শ্রী-রাজের মতে, বিগত এক মাস ধরে তাঁদের শুটিংয়ের এত চাপ ছিল যে মন খারাপ হওয়ার সুযোগ পায়নি।

কেক কাটা থেকে শুরু করে একে অপরের সেলফি তোলা কলাকুশলীদের সবটাই করতে দেখা গেল অফ স্ক্রিনে। প্রসঙ্গত, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শ্যামোপ্তি মাডলি এবং নীল ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সোহিনী সান্যাল স্বাগতা মুখার্জি এবং রিয়া গাঙ্গুলীকে।

আরও পড়ুনঃ রুদ্রর সঙ্গে আবারও লড়াই হতে চলেছে রায়চৌধুরী পরিবারের! ফুলকি নিজে হাতে খাইয়ে দিল যায় বড় রানী মাকে! কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

কম দিনের সিরিয়াল হলেও এক কথায় এই গল্প অনেক দর্শকদেরই মনে রয়ে যাবে চিরকাল। ধারাবাহিক শেষ হলেও সিরিয়াল প্রেমীরা ভুলতে পারবেনা তাদের প্রিয় শ্রী-রাজের জুটিকে। তবে, অনেক দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, এই ধারাবাহিকের পরিবর্তে চ্যানেল কর্তৃপক্ষ কি আনতে চলেছে দর্শকদের জন্য?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন