নিজের হাতে আজ গর্ভধারিনী মাকে খাইয়ে দিল ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকি রাজমহলের থানায় আবারো হাজির হয়েছে তার মাকে নিয়ে। ফুলকি এবং তার মা খুবই উৎগ্রীব হয়ে রয়েছে বাবার খোঁজ পাওয়ার জন্য। এদিকে থানার পুলিশ অফিসার জানায়, তার বাবার মত আরো পাঁচজন এই বছরেই নিখোঁজ হয়েছে।
অফিসার আরো জানায়, বিগত কয়েক বছরে ১০ থেকে ১২ জন নিখোঁজ হয়েছে এমনকি অনেক জনের ডায়েরি পর্যন্ত করানো হয়নি থানায়। এই বিষয়টি যথেষ্টই সন্দেহভাজন মনে হচ্ছে পুলিশের। এরপর পুলিশ ফুলকিদের জিজ্ঞাসা করে তাঁর বাবার নিখোঁজ হওয়ার আগে কী কোনো ঝামেলা কিংবা সন্দেহজনক জিনিস কি তার মধ্যে লক্ষ্য করা গেছিল?

তবে এই ফুলকির বাবার ঘটনার মাধ্যমে শিবু গুন্ডা নামে একজন ব্যক্তির নাম বারবার উঠে আসছে, জানালেন পুলিশ অফিসার। এরপর অন্যদিকে দেখা যায়, লাবণ্য গিয়েছে সংশোধনাগারে রুদ্র সঙ্গে দেখা করতে। রুদ্র লাবুকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে কিভাবে তাকে সাহায্য করতে পারে? এমন সময় লাবণ্য রীতিমতো রুদ্রকে সাবধান করে দিয়ে বলে তাঁরা কখনোই রুদ্রকে জেল থেকে বেরোতে দেবে না। এই শুনে রেগে যায় রুদ্র।
এদিকে ফুলকি বাড়ি ফিরে দেখে ধানুর বিয়ের তোড়জোড় চলছে। কিন্তু, এমন সময় ধানুই নিজে থেকে বিয়ে কেনাকাটা করতে বারণ করে কারণ ফুলকির বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে ভুল কি বলে তার বাবাকে খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে কিন্তু বিয়ের মত শুভ কাজ আটকে রাখা যাবে না। আর, বিয়ের প্রস্তুতির জন্যই রায়চৌধুরী বাড়ির সকল মেয়েরা মিলে ঠিক করে যাবে তারা রাজমহলে। এই শুনে ফুলকি কিছুটা হলেও খুশি হয়ে যায় কারণ সে আবার বড় রানী মাকে দেখতে পাবে।
আরও পড়ুনঃ নিজের বাবাকে বাঁচাতে মরিয়া ফুলকি! অজানা রহস্য ভেদ করতে পারবে কি নায়িকা? কোনদিকে ঘুরতে চলেছে গল্পের মোড়?
এরপর চৌধুরী মহলে যাওয়া মাত্রই ফুলকি জানতে পারে বড় রানী মা আবারও অসুস্থ হয়ে পড়েছে তাই জন্য হার হাইনেস একটু হলেও ব্যস্ত রয়েছে। তাই ফুল্কি সরাসরি আদিত্যর বাবাকে জিজ্ঞাসা করে সে বড় রানীকে দেখতে যেতে পারবে কিনা উত্তরে না শোনায় ফুলকি ছলনা করে চলে যায় রানী মায়ের কাছে এবং সঙ্গে করে নিয়ে যাওয়া আমসত্ত্ব দুধে মিশিয়ে তাকে গল্পের ছলে খাইয়ে দিতে থাকে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বড় রানী মা ফুলকিকে জিজ্ঞাসা করছে সে কে? এখন কি সেই প্রশ্নের উত্তরে বলে, ‘তোমার মেয়ের মতো’। আর, গল্প করতে করতেই ফুলকি খাইয়ে দেয় রানী মাকে।
