Bollywood

“তুমি নিজের মুত্র নিজেই পান কর”- এমন উপদেশ শুনে চমকে গিয়েছিলেন পরেশ রওয়াল! কেন এমন কাণ্ড ঘটাতে বাধ্য হন অভিনেতা?

আজকালকার দিনে অভিনয় জগতের মানুষরা নিজেকে ফিট রাখার জন্য হেনো কোনো কাজ নেই যে তাঁরা করে না। সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়শই বহু অভিনেতা কিংবা অভিনেত্রীদের নিজের ফিটনেস সম্পর্কে মন্তব্য দিতে দেখা যায় তাঁদের অনুরাগীদের।

আবার কেউ কেউ এমনও রয়েছেন যাঁরা নিজেদের সুস্থ রাখার রহস্য জানাতে চান না কাউকেই। এছাড়াও হামেশাই অভিনেত্রীরা তাঁদের বিউটি টিপস বিভিন্ন মাধ্যমে শেয়ার করে থাকেন। তা বলে, ফিট রাখার জন্য কেউ কখনও মূত্র পান করতে পারে! এমনটা কী আগে কখনো শুনেছেন?

হ্যা, মূত্র পান করেছেন অনেকেই, তবে তা গোমূত্র। তাও, ধর্মীয় নানান কুসংস্কারের কারণে এই কাণ্ড ঘটিয়ে থাকেন অনেক মানুষই। কিন্তু, কেউ যে কখনো নিজের মূত্র পান করেছেন, এমনটা কখনোই শোনা যায়নি। আর, ঠিক এই কাজটিই করেছেন বি-টাউনের এক নামজাদা অভিনেতা। বহুমুখী প্রতিভার অধিকারী সেই অভিনেতার নাম পরেশ রওয়াল।

শোনা যায়, যে অভিনেতা এই কাণ্ড ঘটান এক বর্ষিয়ান ফাইট মাস্টারের কথা শুনে। এমনকি, এই উপদেশ তিনি অজয় দেবগণকেও দেন, তাঁর নিজের শরীরে প্রয়োগ করার জন্য। পরেশ বাবু সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান, রাজকুমার সন্তোষীর ঘাতক ছবির শুটিং করছিলাম। হাঁটুতে চোট লাগে। আমায় সঙ্গে সঙ্গে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেবেছিলাম আমার কেরিয়ার হয়তো শেষ। কিন্তু তারপর অজয় দেবগণের বাবা বীরু দেবগণ এলেন হাসপাতালে দেখা করতে। এবং…”

অভিনেতা আরো বললেন, “উনি যখন শুনলেন যে আমার হাঁটুতে চোট, আমি হাসপাতালে ভর্তি, দেখা করতে এসেছিলেন। এসে বললেন, তুমি নিজের মুত্র নিজেই পান কর। সকাল বেলা খালি পেটে এটা করতে পারো। সমস্ত ফাইটাররা এটা করে। এবং তারা কোনওদিন কোনও সমস্যায় পড়েননি। উনি আমায় বলেন, একদম মদ খাবেন না। আমি তারপর মটন এবং মদ খাওয়া কমিয়ে দি। রোজ খাবারের সঙ্গে উনি আমায় নিজের মুত্র খেতে বলেন”। অদ্ভুত কান্ড আদৌ কী ঘটিয়েছেন তিনি?

আরও পড়ুনঃ অজান্তেই নিজের বিপদ ডেকে আনলো ছোট রাণীমা? কোন দিকে মোড় নিতে চলেছে ফুলকি ধারাবাহিকের গল্প?

পরে পরেশ রাওয়াল জানালেন, “সেটা পান করা আমার কাছে অদ্ভুত অভিজ্ঞতা ছিল। আমি এটাকে বিয়ার হিসেবে পান করি। এবং একদম নিয়ম মেনে আমি এই কাজ করি। প্রায় ১৫ দিন ধরে আমি সেটা খেলাম। তারপর যখন রিপোর্ট এল, তখন ডাক্তার অবাক! উনি আমায় জিজ্ঞেস করলেন, এটা কী করে হল? যেখানে সুস্থ হতে আড়াই মাস সময় লাগে, সেখানে আধা মাসে এটা কী করে এল?” অভিনেতার এমন কান্ড শুনে অবাক তাঁর অনুরাগীরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন