Bangla Serial

রাজমহলে পা রাখল ফুলকি! রানীমার মুখোমুখি হতেই এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ল নায়িকা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব?

ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে বিয়ে হতে চলেছে ধানুর। এ যেনো একেবারে ‘উঠল বাই তো কটক যাই’-এর মতন অবস্থা। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, রুদ্র সংশোধনাগারে বসে জেনে যায় ফুলকি রাজ বাড়ির রাজকন্যা। আর এই খবর জানা মাত্রই সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এই খবর পরবর্তীকালে অনেক কাজে লাগতে পারে। হারহাইনেস ধানুকে আশীর্বাদ করার পরেই সে তাঁর নিজের ঘরে চলে যায়। এরপর, বাড়ির সবাই তাঁকে ঘরে ডাকতে গেলেই সে অজ্ঞান হয়ে যায়।

তারপর, অনেক কষ্টে জ্ঞান ফিরলেও ধানুসহ সবাই এই ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে রায় চৌধুরী বাড়ির মেয়ের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে। এরপর, যথারীতি আবার সবাই ধানুর সঙ্গে মসকরা করতে শুরু করে দেয়। পরেরদিন, সকালবেলা দেখা যায় খাবার টেবিলে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করার প্রস্তুতি নিচ্ছে কারণ সবাই যাবে চৌধুরী মহলে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এমন সময় এসে পরে ধানু। আর টেবিলে এসেই রাণীদের মতন সবাইকে হুকুম দিতে থাকে। এই দেখে সবাই ভাবে তাঁর শরীর খারাপ হয়েছে। কিন্তু, পরে দেখা যায় ধানু রাণীদের মতন ব্যবহার করা শিখছে। ধানু বলে, এবার থেকে তাঁকে সময় ধরে সবকিছু করতে হবে। এই নিয়েও সবাই হাসাহাসি করতে থাকে। কিন্তু, অন্যদিকে রাজবাড়ীর ছেলে বলে তাঁকে কোনো ছাড় দেবে না রোহিত। একেবারে ছেলের যাচাই করে তবে ধানুর সঙ্গে বিয়ে দেবে।

এরপর, সময়মতো রায়চৌধুরী বাড়ির সবাই যৎসামান্য উপহার নিয়ে পৌঁছে যায় রাজ বাড়িতে। আর, পৌঁছানো মাত্রই বাড়ি দেখে অবাক হয় পিয়াল থেকে শুরু করে জেঠিমণি। কিন্তু, এদিকে মনে কিছুটা হলেও ভয় কাজ করতে থাকে রোহিতের মায়ের। সে ভাবে তাঁর মেয়ে এই বাড়িতে সবাইকে মানিয়ে নিয়ে সংসার করতে পারবে তো?

বাড়ির বাইরে দাঁড়িয়ে সবাই কথা বললেও ফুলকি আপন মনে ঢুকে যায় রাজ বাড়িতে। আর অত বড়ো বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। এমন সময় বাড়ির রাণী মা ঘর থেকে বেরোনোর জন্য অস্থির হয়ে ওঠে। রাণী মা ভাবে, তাঁর হারিয়ে যাওয়া মেয়ে হয়তো এসেছে। এরপর, স্বয়ং হারহাইনেস এসে সকলকে স্বাগত জানায় আর বলে এই বাড়ির কুলো দেবতার আশীর্বাদ নিয়েই আগামী কথাবার্তা সব শুরু হবে।

আরও পড়ুনঃ শ্রীতমার শ্লী’লতাহানীর বদলা নিতে প্রস্তুত পারুল রায়ান! এদিকে তূর্যর পাতা ফাঁদে বসু পরিবার! কি হতে চলেছে আজকের পর্বে?

এরপর সবাই কুলো দেবতার আশীর্বাদ নেওয়ার সময় ফুলকি মনে মনে ভগবানকে তাঁর আসল মা যেনো ভালো থাকে, তাঁকে যেনো একবার হলেও চোখে দেখতে পায় এই প্রাথনা জানায়। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রাজমহলের বড়ো রাণী মা বেরিয়ে এসেছে সবার সামনে আর ফুলকি নিজের মেয়ে হিসাবে ডাকছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন