Tollywood

জিত হল ফুলকির! পুলিশের হেফাজতে শালিনী মিত্র! কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে?

শত লড়াই এর শেষে অবশেষে জয় হল ফুলকি দাসের। কিন্তু এদিকে এক গ্যালারি লোকের সামনে ধিক্কার শুনতে হল শালিনী মিত্রকে। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, টানটান উত্তেজনায় মোরা বক্সিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু, সারা রাত কষ্ট করে ওজন ঝরিয়ে বক্সিং রিংয়ে নামলেও তার শরীর লড়াই করার ক্ষমতায় ধীরে ধীরে হারিয়ে ফেলে।

ঠিক এমন সময় ফুলকির বেহাল অবস্থা দেখে রোহিতসহ রায়চৌধুরী পরিবারের সবাই মিলে ফুলকিন নামের জয়ধ্বনি দিতে থাকে। এদিকে, ফুলকির প্রতিপক্ষ তাকে ধীরে ধীরে আক্রমণ করে পরাজয়ের দিকে এগিয়ে দিতে থাকে। ফুলকির এই অবস্থা দেখে যথারীতি মনে মনে আনন্দ পায় ছদ্দবেশী শালিনী।

এরপর, লড়াইয়ের মোকাবিলা করতে না পেরে ফুলকি বক্সিং রিংয়ে মুখ থুবড়ে পরে যায়। এরপর, হাফ টাইমের সময় রোহিত তাঁকে নানা কথা মাধ্যমে উৎসাহী করে তুলতে থাকে। এমন সময় ফুলকি রোহিতকে বলে, ‘সে নিজের কথা ভাবছে না। সে কেবলই এখন দেশের কথা ভাবছে’। এরপর যথারীতি আবার লড়াই শুরু হয়ে যায়।

প্রতিপক্ষের কাছে অনেকক্ষণ মার্ক হবার পর অবশেষে ফুলকি ফিরে আসে নিজের রূপে এবং এক অজানা শক্তি সাহায্যে মা কালীর নাম করে প্রতিপক্ষকে ঘুরিয়ে এক ঘুষি মারে। আর, সেই এক মারেই প্রায় কুপোকাত হয়ে যায় প্রতিপক্ষ। এরপর খুব স্বাভাবিকভাবেই বক্সিং টুর্নামেন্টে বিজয়ীর মেডেল ছিনিয়ে নেয় অশোকনগর নবাবগঞ্জের ফুলকি দাস।

এই সময় ফুলকির এই রূপ দেখে অবাক হয়ে যায় শালিনী এবং মনে মনে বলে ‘রুদ্রদা ঠিক কথাই বলত। ফুলকির মনে অসম্ভব এক অজানা শক্তি আছে মা কালীর নামের এত শক্তি’। এরপর, বক্সিং ম্যানেজমেন্ট এর সদস্যরা ফুলকির গলায় সোনার মেডেল পুড়িয়ে দেয়। এরপর ফুলকি ভারতবর্ষের দর্শকদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখে এবং বক্সিং রিংয়ে ডেকে নেয় তাঁর স্যার এবং শিল্পা দেবীকে।

আরও পড়ুনঃ অবশেষে ধরা পড়ল DK- এর খু’নী! রায়ানের উপর প্রা’ণঘাতী হামলা! পারুল কি ধরতে পারবে সেই আ’ততায়ীকে?

এমন সময় শিল্পা সকলের সামনে এসে নিজের অন্যায় স্বীকার করে। শিল্পা বলে পুলকির এই জয় কেবলই তার কঠিন পরিশ্রমের জন্য হয়েছে। ফুলকির পিছনে তাঁর কোনো হাত নেই। বরং ফুলকির ওজন বেড়ে যাওয়ার জন্য শিল্পা নিজেকেই দায়ী করে। এমনকি, কার কথা শুনে শিল্প এমন কাজ করে সেটাও সকলকে জানিয়ে দেয়। বিদেশি মেমসাহেব সাংবাদিকের কথা শুনে শিল্পা এই কাজ করে। এমন সময়, শালিনি সুযোগ বুঝে পালিয়ে যেতে গেল তমালরা তাঁকে ধরে ফেলে এবং অনেক জিজ্ঞাসাবাদের পর আসল পরিচয় সকলের সামনে আসে। অবশেষে, দিল্লির পুলিশের হাতে তুলে দেওয়া হয় শালিনী মিত্রকে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি ফিরে এসেছে নবাবগঞ্জে। এরপর, মহা আনন্দের সঙ্গে রায়চৌধুরী পরিবার ফুলকির সাফল্যকে উপভোগ করছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন