Tollywood

অবশেষে ধরা পড়ল DK- এর খু’নী! রায়ানের উপর প্রা’ণঘাতী হামলা! পারুল কি ধরতে পারবে সেই আ’ততায়ীকে?

ছদ্মবেশ নিয়েও হাতেনাতে ধরা পড়লো পারুল। জি বাংলার পরিণীতা ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে ততই দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। বর্তমানে দেখা যাচ্ছে প্রতিপক্ষ রায়ানরা পারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর তার জেরেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তৎপর হয়ে উঠেছে পারুল। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, হসপিটালে শিরিনের কেবিনে ঢোকার সময়তেই রায়ান ধরে ফেলে পারুলকে।

ফলত, রায়ানদের মধ্যে সবটা জানাজানি হয়ে যায়। হসপিটাল জুড়ে শুরু হয় চেঁচামেচি। এমনকি হসপিটাল কর্তৃপক্ষ এসে পুরো ব্যাপারটা বুঝে পুলিশকে খবর দিতে চায়। কিন্তু এমন সময়তেই রায়ান নিজেদের সাবধানতার কথা ভেবে হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশকে ডাকতে বারণ করে। পুলিশের প্রতি রায়ানের ভয় দেখে কিছুটা হলেও সন্দেহ করে পারুল। মনে মনে পারুল ভাবে পুলিশ এলে রায়নদের সব কারসাজি ধরা পড়ে যাবে, এই জন্যই তারা পুলিশ ডাকতে ভয় পাচ্ছে। এরপর নানা ঝামেলার মধ্যে দিয়ে হাসপাতালের গার্ডরাই পারুলকে বের করে দেয়।

এরপর, খুব স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিরিন-রায়ানরা। এমন সময় রায়ানদের বন্ধু অর্কপল তাঁদেরকে আরো বেশি সাবধান করে দেয়। কারণ পারুল এবার আরও বেশী হিংস্র হয়ে উঠবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এমনকি, অর্ক রায়ানকে জিজ্ঞাসা করে, কেন সে পারুলকে পুলিশের হাতে তুলে দিল না।

এরপর,হাসপাতালের বাইরে অপেক্ষা করা পারুলের বন্ধুরা তাঁকে দেখে অবাক হয়ে যায়। পারুলের বন্ধুরা আগ্রহবশত সব কাজ ঠিকঠাক হয়েছে কিনা জিজ্ঞাসা করলেও পারুল তাদের সমস্ত ঘটনার কথা খুলে বলে। এমনকি, তাঁরা মনে মনে ভাবতে থাকে কি করে একদিনের মধ্যে প্রমাণ জোগাড় করবে? এমন সময় হসপিটালে সামনে এসে হাজির হয় তূর্য।

কিন্তু এদিকে তূর্য এসেছে রায়ানকে শেষ করতে। এমন সময় হসপিটালের বাইরে পারুলদের দেখে তূর্য তাদের জিজ্ঞাসা করে এখানে তারা কি করছে? এরপর পারুল তাকে পুরো ঘটনা খুলে বলায় তূর্য তাকে বলে সাহায্য করবে। অন্যদিকে মহা নিশ্চিন্তে সময় কাটাচ্ছে রায়ানরা। কিন্তু এরই মধ্যে সময় যত বাড়ছে অর্কর চিন্তাও তত বাড়ছে। কারণ, আগের বারেও পারুল একেবারে শেষ মুহূর্তে এসে সঠিক প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিল।

এরপর সবাই রাত হওয়াতে একে একে বাড়ি চলে যায়। আর, সেই জন্যই শিরিনকে পাহারা দেবার জন্য রয়ে যায় রায়ান। এমন সময় সুযোগ বুঝে শিরিন রায়ানের কাছাকাছি আসার সময় বাড়ি থেকে ফোন আসে। এমন সময় এদিকে আবার তুর্য-পারুল হসপিটালে ছদ্দবেশে ঢুকে পরে। এমনকি, পারুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়ে যায়।

আরও পড়ুনঃ ফুলকির এক ঘুষিতেই কুপোকাৎ প্রতিপক্ষ! তবে কি, বক্সিং টুর্নামেন্টে জয় হল ভারতের? কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

অন্যদিকে, শিরিনের কেবিন থেকে সব বন্ধুরা চলে গেলেও রায়ান এখনও রয়েছে দেখে পারুল বাড়িতে রায়ানের দিদিকে ফোন করে জানায়, সে যেনো রায়ান বাড়ি ফেরেনি এই কথাটা দাদুর কানে তুলে দেয়। আর এর পরই বাড়ি থেকে ফোন চলে আসে রায়ানের। যথারীতি দাদুর ভয় রায়ানও বাড়ি চলে যায়। কিন্তু যাওয়ার পথে সে পারুলের বন্ধুকে দেখতে পেয়ে খানিক সন্দেহ করে। কিন্তু মনের ভুল ভেবেই পরে চলে যায়। এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, পারুল বাড়ি ফিরে রায়ানকে বলছে DK এ যে খুন করেছে এবং তাকে যে খুন করতে গেছে দুইজনেই একই মানুষ। এই কথা শুনে অবাক হয়ে যায় রায়হান এবং জিজ্ঞেস করে এটা কি করে সম্ভব? সেই ব্যক্তি রায়ান কে খুন করে কি পাবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন