Bangla Serial

ফুলকির এক ঘুষিতেই কুপোকাৎ প্রতিপক্ষ! তবে কি, বক্সিং টুর্নামেন্টে জয় হল ভারতের? কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকে?

কথায় আছে, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। মানুষের মনের ইচ্ছা এবং অদম্য জেদই যে কোন অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। বর্তমানে এখন সেই অসম্ভবকে সম্ভব করার লড়াইয়েই মেতে উঠেছে ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকির প্রয়োজনের বেশি এক কেজি ওজন বেশি হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়ে রোহিত।

কিন্তু, ফুলকির প্রাণশক্তিতে জেতার ইচ্ছে থাকার দরুন সেই রাতেই শুরু করে দেয় নিজের সঙ্গে আরো কঠিন লড়াই। অনবরত করতে থাকে ওয়ার্ক আউট। একটু একটু করে ওজন কমাতে থাকে ফুলকি। এমনকি দ্রুত ওজন কমানোর জন্য সোয়েটার পড়ে ওয়ার্ক আউট করে। এমন সময় শিল্পা মনে মনে ভাবে, যদি বিদেশি সাংবাদিকের কথা না শুনত তাহলে ফুলকিকে আজ এই দিনটা দেখতে হত না।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এমনকি ফুলকি ওয়ার্ক আউট করার সময়ও এক ফোটা জল পর্যন্ত খেতে পারেনি। আর এই সমস্তটাই দূর থেকে দেখতে পায় ছদ্দবেশী শালিনী। এমন সময় শালিনী মনে মনে ভাবে ভারতের বক্সিং-এর দুনিয়ায় কেবল একটাই নাম থাকবে, শালিনী। সে আরও বলে, ফুলকির এক রাতের মধ্যে ওজন কমানো অসম্ভব আর যদিও বা সে ওজন কমিয়ে ফেলে তার শারীরিক অবস্থার অবনতি এতটাই থাকবে যে সে কোন মতেই আগামী দিনের ম্যাচ জিতে উঠতে পারবে না।

অন্যদিকে ওয়ার্ক আউট করার সময় বারে বারে হাঁপিয়ে ওঠে ফুলকি এই দেখে রোহিত মাঝপথেই কসরত করা ছেড়ে দিতে বলে ফুলকিকে। কারণ রোহিতও মনে মনে জানে এইভাবে এক রাতে ওজন কমানো সম্ভব নয়। এরপর রোহিতের কথা শুনে ফুলকি বলে প্রাথমিক দিকে, স্যারকে খুশি করার জন্য বক্সিং করলেও এখন ভারতের নাম উজ্জ্বল করার জন্য সে বক্সিং করে।

ওয়ার্কআউটের পরেও স্টিম বাথ নেয় ফুলকি যাতে ওজন কমতে সাহায্য করে। সারারাত অস্বাভাবিক পরিশ্রম করার পর অবশেষে ফুলকির ওজন মাপার সময় রোহিত এবং তার মনে খুবই ভয় হতে থাকে। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, সঠিক মাপেই ফুলকির ওজন এসে গিয়েছে। এই দেখে খুব স্বাভাবিকভাবে রোহিতরা আনন্দিত হয়ে পড়ে।

এরপর আর দেরি না করে ফুলকি সোজা তৈরি হয়ে যায় ফাইনাল ম্যাচের জন্য। কিন্তু, এদিকে সারারাত পরিশ্রমের ফলে ফুলকির শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এমন সময় ফুলকিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ড্রেসিংরুমে আনে রায়চৌধুরী বাড়ির সদস্যদের। তাঁদের দেখে কিছুটা হলেও মনে জোর পায় ফুলকি। এমনকি বাড়ির সবাই মিলে ফুলকির জয়ধ্বনি দিতে থাকে।

এরপর, পালা আসে আসল লড়াইয়ের। বক্সিং রিংয়ে এসে উপস্থিত হয় ফুলকি এবং তার প্রতিপক্ষ। ম্যাচ শুরু হওয়ার সন্ধিক্ষণে রোহিত অনবরত ফুলকিকে সাহস জুগিয়ে যাচ্ছে। আর, ওদিকে ফুলকি মনে মনে মা কালীকে স্মরণ করছে যাতে সেই ম্যাপটা জিততে পারে এবং ভারতের নাম উজ্জ্বল করতে পারে। এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি লড়াই করছে প্রতিপক্ষের সঙ্গে। আর, লড়াইকে এক ঘুসিতে হারিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বীকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন