Bangla Serial

দাদুর হাত ধরে বসু বাড়িতে পারুল! শিরিনের সব শয়তানির জবাব দিলো সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

DK-এর ফ্ল্যাটে রায়ান নির্দোষ প্রমাণিত হওয়ার পর ঘটে গেল আরও এক অপ্রত্যাশিত ঘটনা। জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে গত পর্বে দেখা গেছে, পারুল বাড়ি ফিরে যাওয়ার সময় পিছন থেকে তাঁকে ডাকে দাদু। এমনকি আশুতোষ বসু তাঁকে বাড়ি ফিরে যাওয়ারও কথা বলে। দাদু তাঁকে বলে, সে পারুলকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল কারণ তাঁর মনে হয়েছিল পারুলের জন্যই বাড়ির নিয়ম ভঙ্গ হচ্ছে।

কিন্তু, এখন বসু বাড়ির এত বড় উপকার করার জন্য দাদু পুনরায় পারুলকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে। এমন সময় দাদু সবার সামনে এও বলে যে, সবাই আশুতোষ বসুর রাগটাই দেখেছে কিন্তু কেউ ভালো কাজ করলে তিনি পুরস্কারও দিতে জানেন। এরপর, পারুল হলে তাঁকে বসু বাড়িতে ফিরে যাওয়ার আগে একবার হলেও ডি এম-স্যারের সঙ্গে দেখা করতে হবে।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

এই সব কিছু দেখে বিজয় রেগে যায় শিরিন এবং রায়ানকে বলে, ঝামেলা মিটে গেছে এবার তাঁর সঙ্গে ফ্ল্যাটে ফিরে যেতে। শিরিন রায়ানের হাত ধরে টানাটানি করতে থাকে এমন সময় পিসিমণি বলে রায়ানের হাত ছেড়ে দিতে। পিসিমণি আরো কাকে বলে, আজ তার জন্যই রায়ানের এই অবস্থা হয়েছে। এরপর মা বাবা এবং বাড়ির সবার বকাবকিতে কোন কথা না বলে চুপচাপ বাড়ি ফিরে যায় রায়ান।

এরপর দাদু পারুলের হাত ধরে তাকে বাড়িতে ফিরিয়ে আনে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি নাতি এবং নাত বউকে গরম করে বাড়িতে তোলে। কিন্তু এরপর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আবার চলে আসে শিরিন। এই দেখে বেশ ভয়ে পেয়ে যায় রায়ানের বাবা। এরপর, দাদুকে বলে ‘বাবা শিরিনকে কী করে তাড়ানো যায়?’ এই শুনে দাদু বলে, বাড়িতে শিরিনকে আটকানোর লোক চলে এসেছে।

এরপর, শিরিন রায়ানের সঙ্গে ঝামেলা করতে থাকে। রায়ান তাঁকে বোঝাতে চাইলেও সে বুঝতে নারাজ। ঝামেলা বাড়াবাড়ি হবার পর রায়ান শিরিনের কথার মাঝে চলে আসে পারুল আর রায়ানকে বাড়ি থেকে বেরোতে মানা করে। পারুল বলে রায়ান বাড়ি থেকে বেরোলে তাঁর কপালে দুঃখ আছে।

আরও পড়ুনঃ ফুলকির হাতে থাপ্পর খেল ঈশিতা! পাগল হওয়ার নাটক শুরু করল রুদ্র! কী হতে চলেছে ‘ফুলকি’র আগামী পর্বে?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রায়ানের সঙ্গে পারুলের আবার ঝামেলা শুরু হয়ে গেছে। রায়ান পারুলকে বলছে সে শিরিনকে বোঝাচ্ছিল কিন্তু তাঁর মধ্যে পারুল কেন ঢুকতে গেল? এই শুনে পারুল রায়ানকে বলছে ‘আমিই তোকে জেল থেকে ছাড়িয়ে এনেছি, চাইলে আমিই তোকে আবার জেলে ঢোকাতে পারি’। এই শুনে কিছুটা হলেও দমে যায় রায়ান।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন