Bangla Serial

নিজেকে বদলানোর প্রতিজ্ঞা নিল পারুল! শহরে এসেও রায়ানের সঙ্গে দেখা হল না তার! কী হতে চলেছে ধারাবাহিকের আজকের পর্বে?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে চলছে এখন ফুল ইমোশনাল ড্রামা। পারুলের জন্য রায়ানের জীবনে ঘটেছে দুর্ঘটনা। আর, কাণ্ডের জন্যই পারুলের ওপর রেগে বসু বাড়ির কিছু সদস্য। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, পারুল সকাল সকাল হাজির হয়েছে তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ বসু বাড়িতে।

মনের মধ্যে রয়েছে একরাশ ভয়, তাও বাড়িতে ঢোকা মাত্রই পারুলকে অপমানের মুখোমুখি হতে হয়। প্রাথমিকভাবে, পিসিমণি-মৈনাক ভালোভাবে কথা বললেও কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে শিরিন।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

আর, শিরিন পারুলকে দেখে যা নয় তাই বলে অপমান করে। তবে, শিরিনের বারবারন্ত দেখে পারুল কথার মাধ্যমে তাঁকে চুপ করিয়ে দেয়। পারুল বলে, সে রায়ানের স্ত্রী। শিরিনের থেকে এই বাড়িতে অনেক বেশী অধিকার তাঁর রয়েছে।

এরপর, পারুল রায়ানের সঙ্গে দেখা করতে যাওয়া মাত্রই সে মুখোমুখি হয় দাদুর। দাদু বলে, পারুল কোনো মতেই দেখা করতে পারবে না রায়ানের সঙ্গে। আর, তাঁর সঙ্গে শিরিনকেও অনেক গুলো কথা শুনিয়ে নেয়। এরপর, বাড়িতে পারুল এসেছে এই খবর রায়ান পাওয়া মাত্রই সে চলে আসে পারুলকে দেখতে। এসে দেখে পারুলকে অপমান করে দাদু রীতিমতো তাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ দিল্লি যাওয়া সার্থক রোহিত ফুলকি’র! রুদ্রর বিরুদ্ধে প্রমাণ পেল ফুলকি! তবে কি এবার সত্যিই শাস্তি পেতে চলেছে রুদ্র?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সুযোগ বুঝে শিরিন রায়ানকে বলে, ‘চল রায়ান আর খাঁচায় বন্দি থাকতে হবে না। আমরা একসঙ্গে লিভ ইন করি’। আবার, অন্যদিকে দেখা যায় পারুল মনে মনে প্রতিজ্ঞা করে, ‘ বেশ দাদু আজ আপনি আমাকে ফিরিয়ে দিলেন তো, কিন্তু, আমি নিজেকে একদিন এমন ভাবে গড়বো একদিন এমন আসবে যেদিন আপনি নিজেই আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর বাড়িয়ে দেবেন’।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন