জি বাংলার পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে চলছে র্যাগিং দমনের লড়াই। একদিকে, পারুল এবং তার নিরীহ বন্ধুরা হচ্ছে র্যাগিংয়ের শিকার আর অন্যদিকে রায়ান ও তার বন্ধুরা কিছু নির্ভেজাল শান্তশিষ্ট কলেজ স্টুডেন্টদের ভালো ব্যবহারের সুযোগ নিচ্ছে। আর রায়ানদের এই র্যাগিং রুখতেই উঠে পড়ে লেগেছে পারুল।
এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পারুল ওঙ্কারের সঙ্গে হওয়া র্যাগিংয়ের ভিডিও তুলে কোনোমতে পালিয়ে এসেছে পারুল। তবে, পালানোর সময় হোস্টেলের কিছু স্টুডেন্টরা বুঝতে পারে যে, ওটা পারুল ছিল।

এরপর কোনরকমে বাড়িতে এসে পারুল বন্ধুদের সঙ্গে কথা বলে ঠিক করে, এবার যা হবার কলেজে গিয়ে হবে। পারুলকে হোস্টেলে রায়ানের বন্ধুরা দেখা মাত্রই তাঁরা সন্দেহ করে নিশ্চই সে কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে।
আরও পড়ুনঃ হোস্টেলে ঢুকতেই হাতে এলো প্রমাণ! রায়ানের নাগাল থেকে প্রমাণসহ পালালো পারুল! তবে কি র্যাগিং কাণ্ডে ফাঁ’সবে রায়ান?
আর এই সন্দেহের বশেই রায়ান ও তাঁর বন্ধুরা ঢুকে পরে DM স্যারের বাড়ি। বাড়িতে ঢুকে নানান কান্ডকারখানার মধ্য দিয়ে রায়ান খুঁজে পায় পারুলের ঘর। পারুল ঘুমাচ্ছে দেখে রায়ান তাঁর ফোন থেকে রেকর্ড করা ভিডিও ডিলিট করে দেয়।
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পারুল ফোন করেছে তুর্যকে। পারুল তূর্যকে জানায় ব্রাইট মাইন্ডে সে ফিরে এসেছে। এমন কি শত্রুদের বিরুদ্ধে প্রমাণ ও জোগাড় করেছে পারুল, জানালো তূর্যকে। এমন সময় তূর্যর ফোনে টগরকে ঝিলপাড়ে দেখা করার জন্য ডাকে। আর এই সবটাই ফোনের ওপার থেকে শুনতে পারুল। তবে, অজান্তেই টগরের জীবনে আসা বিপদ থেকে তাঁকে বাঁচাতে পারবে কি পারুল?
