জি বাংলার ‘পরিণীতা’তে (Parineeta) চলছে এখন ধুমধামার কান্ড। ওঙ্কারকে নিয়ে এখন চলছে র্যাগিং থামানোর লড়াই। এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পারুল ছেলে সেজে হাজির হয়েছে ওঙ্কারের হস্টেলে। ওঙ্কারের বিরুদ্ধে হওয়া নানা অত্যাচার থামাতে ছদ্মবেশ ধরেছে পারুল।
পারুল ছেলে সেজে কোনোরকমে ওঙ্কারের ঘরে ঢুকে তাঁকে যথাসাধ্য মনের জোর বাড়ানোর চেষ্টা করে। এদিকে, ভয়তে একেবারে জড়োসড়ো হয়ে গিয়েছে ওঙ্কার। পারুল ওঙ্কারকে বলছে, এটা শুধু তাঁর একার লড়াই নয় যারা গ্রাম থেকে এসেছে তাঁদের সবার জন্য এই লড়াই।

ইতিমধ্যেই, ওঙ্কারের দরজায় কড়া নাড়ছে রায়ান এবং তাঁর বন্ধুরা। রায়ানরা ঘরে ঢুকেই শুরু করে দেয় তান্ডব। অন্যদিকে, ঘরের মধ্যেই লুকিয়ে পড়েছে পারুল।
আরও পড়ুনঃ ছদ্মবেশে বিরাট প্রমাণ জোগাড় করল পারুল! সবাইকে হাতে নাতে ধরার এটাই মোক্ষম সময়! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
রায়ান এসে ওঙ্কারকে বলছে, সে নাকি খুব উড়ছে। ওঙ্কারের ডানা কাটার জন্য এসেছে রায়ান। ওঙ্কারকে মুরগি বানিয়ে কেবলই মজা নিচ্ছে রায়ান ও তাঁর বন্ধুরা। অন্যদিকে, এই সবকিছুই ভিডিওতে রেকর্ড করছে পারুল।
এই ধারাবাহিকের আগামী দেখা যাবে, প্রমাণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পারুলকে ধরে ফেলে হোস্টেলের সবাই। এমন সময় রায়ান মনে মনে ভাবে তাহলে, ওঙ্কারের সঙ্গে তাঁরা যাকিছু করেছে সবটাই কি পারুল দেখে ফেলেছে? এবার কী হবে?
